Logo
Logo
×
   

Advertisement

চিঠিপত্র

জাজিরায় নদীভাঙন : প্রতিকার জরুরি

Advertisement

Icon

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

শরীয়তপুরের জাজিরা উপজেলার পদ্মা নদীতীরবর্তী এলাকায় নদীভাঙন নতুন করে উদ্বেগের সৃষ্টি করেছে। পদ্মা সেতুর জাজিরা প্রান্ত-সংলগ্ন এলাকায় নদীর তীব্র স্রোত ও তীর ক্ষয়ের কারণে বসতভিটা, দোকানপাট ও সড়ক ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি নদীতীরবর্তী মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। পদ্মার মতো প্রবল স্রোতসম্পন্ন নদীতে ভাঙন পুরোপুরি বন্ধ করা সম্ভব না হলেও পরিকল্পিত নদীশাসন ও তীররক্ষা ব্যবস্থার মাধ্যমে ক্ষয়ক্ষতি অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব। নদীর স্রোত ও গতিপথের পরিবর্তন, তীরের মাটির ক্ষয় এবং অপরিকল্পিত বালু উত্তোলনসহ ভাঙনের কারণগুলো চিহ্নিত করে কার্যকর ব্যবস্থা নেওয়া দরকার। ঝুঁকিপূর্ণ এলাকায় দ্রুত জিওব্যাগ ও প্রতিরক্ষা ব্লক স্থাপন, দুর্বল তীররক্ষা বাঁধ শক্তিশালীকরণ, প্রয়োজনীয় স্থানে ড্রেজিং এবং নদীর গতিপথ নিয়মিত পর্যবেক্ষণের ব্যবস্থা করতে হবে। একই সঙ্গে চলমান তীররক্ষা প্রকল্পের কাজ দ্রুত ও যথাযথভাবে সম্পন্ন করতে এবং অবৈধ বালু উত্তোলন বন্ধে কঠোর নজরদারি প্রয়োজন। ভাঙন শুরু হওয়ার পর সাময়িক ব্যবস্থা নেওয়ার পরিবর্তে আগাম ঝুঁকি নিরূপণ ও দীর্ঘমেয়াদি প্রতিরোধমূলক পরিকল্পনা গ্রহণ করাই হতে পারে কার্যকর সমাধান। পদ্মাসেতুর জাজিরা প্রান্তের নিরাপত্তা ও আশপাশের জনপদ রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত, সমন্বিত ও টেকসই পদক্ষেপ এখন সময়ের দাবি।

মায়মুনা, শিক্ষার্থী, ইডেন মহিলা কলেজ বিশ্ববিদ্যালয়, ঢাকা

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম