Logo
Logo
×
   

Advertisement

খবর

বগুড়া-৬ ও শেরপুর-৩ নির্বাচন

নবনির্বাচিত দুই সংসদ-সদস্যের শপথ আজ

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১২ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

নবনির্বাচিত বিএনপির দুই সংসদ-সদস্য বগুড়া-৬ আসনের মো. রেজাউল করিম বাদশা ও শেরপুর-৩ আসনের মো. মাহমুদুল হক রুবেলের শপথ আজ রোববার। জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ তাদের শপথবাক্য পাঠ করাবেন। এর আগে শুক্রবার তাদের নামে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি)।

বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে বৃহস্পতিবার ভোটগ্রহণ হয়। দুই আসনেই জামায়াতের প্রার্থীকে হারিয়ে বিএনপির প্রার্থীরা বড় ব্যবধানে জয়ী হন। বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে রেজাউল করিম বাদশা এক লাখ ৩৩ হাজার ৯৩১ ভোট পেয়ে জয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর আবিদুর রহমান সোহেল পান ৫৭ হাজার ১৫৯ ভোট। অপরদিকে শেরপুর-৩-এ বিএনপি প্রার্থী রুবেল পান এক লাখ ৬৬ হাজার ১১৭ ভোট। তার নিকটতম জামায়াতের প্রার্থী মাসুদুর রহমান পান ৪৭ হাজার ৫১ ভোট।

যদিও এ দুটি আসনে নির্বাচনের অনিয়মের অভিযোগ করেছে জামায়াতের নেতৃত্বাধীন জোট।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম