Logo
Logo
×
   

Advertisement

খবর

পরীক্ষাকেন্দ্র পরিদর্শনে বিরোধীদলীয় নেতা

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

বৃহস্পতিবার সকালে এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন বিরোধীদলীয় নেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এ সময় তিনি মিরপুর-১০ আদর্শ উচ্চ বিদ্যালয়, কাজীপাড়া সিদ্দিকিয়া ফাজিল মাদ্রাসা ও শহীদ পুলিশ স্মৃতি কলেজের কেন্দ্রগুলো পরিদর্শন করেন। পরিদর্শনের সময় বিরোধীদলীয় নেতা পরীক্ষার্থীদের সুবিধা-অসুবিধার খোঁজখবর নেন এবং তাদের সুস্থতা-সফলতা কামনা করেন। এ সময় তিনি কেন্দ্র সচিবকে পরীক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার পরামর্শ দেন এবং পরীক্ষাকালীন নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

পরীক্ষাকেন্দ্র পরিদর্শনের সময় বিরোধীদলীয় নেতার সঙ্গে ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিনসহ স্থানীয় নেতৃবৃন্দ। পরে বিরোধীদলীয় নেতার পক্ষ থেকে স্থানীয় জামায়াতে ইসলামী কর্তৃক পরীক্ষাকেন্দ্রের বাইরে যে অভিভাবক ছাউনি এবং প্রচণ্ড গরমে তৃষ্ণার্তদের জন্য সুপেয় পানির ব্যবস্থা করা হয়েছে, তাও তিনি পরিদর্শন করেন। এ সময় অভিভাবকদের সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা বলেন তিনি। অভিভাবকরা এমন পরিবেশ নিশ্চিত করার জন্য বিরোধীদলীয় নেতাসহ সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম