জাতীয় সংসদ অধিবেশন
জুয়া, অনলাইন জুয়া প্রতিরোধে সংসদে বিল
Advertisement
সংসদ প্রতিবেদক
প্রকাশ: ২৪ জুন ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
জুয়া, অনলাইন জুয়া, অনলাইন বেটিংসহ অনুরূপ কার্যক্রম প্রতিরোধে জাতীয় সংসদে জুয়া প্রতিরোধ বিল-২০২৬ উপস্থাপন করা হয়েছে। বিলে এ ধরনের অপরাধের জন্য শাস্তির বিধান রাখা হয়েছে। পরে বিলটি পরীক্ষা-নিরীক্ষার জন্য আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়। ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনে মঙ্গলবার স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বিলটি উপস্থাপন করেন। এ সময় অধিবেশনে সভাপতিত্ব করেন সভাপতিমণ্ডলীর সদস্য জয়নুল আবেদীন।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বিলটি উপস্থাপন করে বলেন, জুয়া, অনলাইন জুয়া, অনলাইন বেটিংসহ অনুরূপ কার্যক্রম প্রতিরোধ ও এতদসংক্রান্ত অপরাধের বিষয়ে দণ্ড প্রদানসহ আনুষঙ্গিক বিষয়ে বিধান প্রণয়নের লক্ষ্যে এই বিলটি উত্থাপন করা হয়েছে। এরপর স্বরাষ্ট্রমন্ত্রী পরীক্ষাপূর্বক ৫ কর্মদিবসের মধ্যে সংসদে রিপোর্ট প্রদান ও স্থায়ী কমিটিতে পাঠানোর জন্য আবেদন করলে সেটি সর্বসম্মতিক্রমে কণ্ঠভোটের মাধ্যমে গ্রহণ করা হয়। এর আগে বৃহস্পতিবার সংসদ ভবনে মন্ত্রিসভার দশম বৈঠকে এই আইনের খসড়া অনুমোদন দেওয়া হয়েছিল।
