Logo
Logo
×
   

Advertisement

খবর

বর্তমান সংসদকে ইতিহাসের সেরা দেখতে চাই: চিফ হুইপ

Advertisement

Icon

সংসদ প্রতিবেদক

প্রকাশ: ০৮ জুলাই ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি বলেছেন, বর্তমান সংসদকে আমরা বাংলাদেশের ইতিহাসের সেরা হিসাবে দেখতে চাই। ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচিত সদস্যদের প্রতি আমার প্রত্যাশা থাকবে, আপনারা সংসদকে আরও কার্যকর এবং গণতন্ত্রের কেন্দ্রবিন্দু হিসাবে গড়ে তুলবেন। মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে বাজেট অ্যানালাইসিস অ্যান্ড মনিটরিং ইউনিট (বামু) আয়োজিত ‘বাজেট হেল্পডেস্ক ২০২৬’-এর সপ্তম ব্রিফিং সেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সংসদীয় স্থায়ী কমিটিগুলোর গুরুত্ব তুলে ধরে চিফ হুইপ বলেন, ‘সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটি, অনুমিত হিসাব সম্পর্কিত কমিটি এবং সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত কমিটিগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংসদীয় জবাবদিহি নিশ্চিত করা, আর্থিক শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং সুশাসন শক্তিশালী করতে কমিটিগুলোকে কার্যকর ভূমিকা রাখতে হবে।’

তিনি বলেন, ‘একটি কার্যকর সংসদ গড়ে তুলতে সংসদ-সদস্যদের সক্রিয় অংশগ্রহণ এবং দায়িত্বশীলতা অপরিহার্য। বিশেষ করে সংসদীয় কমিটিগুলোর কার্যক্রমে সংসদ-সদস্যদের নিবিড় সম্পৃক্ততা সুশাসন নিশ্চিত করতে সহায়ক হবে।’

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম