Logo
Logo
×
   

Advertisement

খবর

জাতীয় সংসদ অধিবেশন

বৈষম্যহীন সমাজ গঠনে এমপিদের ভূমিকা রয়েছে: স্পিকার

Advertisement

Icon

সংসদ প্রতিবেদক

প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম বলেছেন, টেকসই, বৈষম্যহীন ও মানবসম্পদকেন্দ্রিক সমাজ প্রতিষ্ঠায় সংসদ-সদস্যদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। রোববার জাতীয় সংসদের শপথ কক্ষে ‘জনসংখ্যা ও উন্নয়নবিষয়ক সংসদের সক্ষমতা শক্তিশালীকরণ’ (এসপিসিপিডি) প্রকল্পের আওতায় ‘পার্লামেন্টস রোল ইন রিয়ালাইজিং পপুলেশন ডিভিডেন্ডস, এসডিজিস অ্যান্ড আইসিপিডি কমিটমেন্টস’ শীর্ষক অবহিতকরণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এতে সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি ছিলেন জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম মনি। অনুষ্ঠানে সংসদ-সদস্য, ইউএনএফপিএর কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ, প্রকল্প পরিচালকসহ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও বলেন, বাংলাদেশ এক ঐতিহাসিক মুহূর্তে দাঁড়িয়ে আছে। বিশ্ব জনসংখ্যা দিবসের স্থানীয় প্রতিপাদ্য ‘তরুণদের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি’ বাস্তবায়ন নির্ভর করছে সরকার কর্তৃক গৃহীত পদক্ষেপের ওপর। তরুণদের উন্নয়নের মাধ্যমে জনমিতিক লভ্যাংশকে কাজে লাগাতে হবে।

তিনি বলেন, ইউএনএফপিএ বাংলাদেশের আওতায় বাল্যবিয়ে প্রতিরোধ ও আইন শক্তিশালীকরণ, কৈশোরকালীন প্রজনন স্বাস্থ্য ও অধিকার, ডেমোগ্রাফিক ডিভিডেন্ড বা জনসংখ্যাগত লভ্যাংশ অর্জন-এ বিষয়গুলো সংশ্লিষ্ট সংসদীয় কমিটিতে অন্তর্ভুক্তির মাধ্যমে লক্ষ্যমাত্রা বাস্তবায়ন সহজ হবে।

চিফ হুইপ মো. নূরুল ইসলাম মনি বলেন, বাংলাদেশ বর্তমানে একটি গুরুত্বপূর্ণ জনতাত্ত্বিক সময় পার করছে, যেখানে আমাদের জনসংখ্যার একটি বড় অংশই তরুণ। এই ‘ডেমোগ্রাফিক ডিভিডেন্ড’কে (জনমিতি লভ্যাংশ) অর্থনৈতিক সমৃদ্ধিতে রূপান্তর করতে সংসদ-সদস্যদের নীতিনির্ধারণী ও স্থানীয় পর্যায়ে সক্রিয় ভূমিকা পালন করতে হবে।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম