Logo
Logo
×
   

Advertisement

খবর

অধিবেশন সমাপ্ত

বাজেটের ওপর ৪৯ ঘণ্টা আলোচনা

Advertisement

Icon

সংসদ প্রতিবেদক

প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের প্রথম বাজেট অধিবেশন বুধবার শেষ হয়েছে। এর আগে সংসদ নেতা তারেক রহমান এবং বিরোধী দলের নেতা ডা. শফিকুর রহমানের সমাপনী বক্তব্য দেন।

২৬ কার্যদিবসের এই অধিবেশন গত ৭ জুন স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে বসে। ১১ জুন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ২০২৬-২৭ অর্থবছরের বাজেট সংসদে পেস করেন। সরকার ও বিরোধী দলের সদস্যদের দীর্ঘ আলোচনার মধ্য দিয়ে ৩০ জুন বাজেট পাশ হয়। এরপর মুলতবি শেষে ৭ জুলাই ফের শুরু হয় অধিবেশন। এবারের বাজেটের ওপর সাধারণ আলোচনা চলে মোট ১৪টি কার্যদিবস। এতে সরকারি ও বিরোধী দলের ৩১৬ জন সংসদ-সদস্য অংশগ্রহণ করেন এবং মোট ৪৮ ঘণ্টা ৫১ মিনিট দীর্ঘ আলোচনা অনুষ্ঠিত হয়। এই অধিবেশনে গুরুত্বপূর্ণ ১০টি সরকারি বিল পাশ হয়েছে।

অধিবেশনে কার্যপ্রণালী-বিধির ৭১ বিধি অনুযায়ী মোট ৭১৫টি নোটিশ জমা পড়ে। এর মধ্যে ২৪টি নোটিশ গৃহীত হয় এবং ২২টির ওপর বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়। এছাড়া ৭১(ক) বিধি অনুযায়ী ১২৫টি ২ মিনিটের নোটিশ আলোচিত হয়েছে। ১৩১ বিধি অনুযায়ী আলোচনা ও নিষ্পত্তি হয়েছে চারটি সিদ্ধান্ত প্রস্তাব। প্রধানমন্ত্রীর উত্তরদানের জন্য এ অধিবেশনে ২৭৮টি প্রশ্ন জমা পড়েছিল। এর মধ্যে ৩৫টি প্রশ্নের উত্তর টেবিলে উপস্থাপিত হয়েছে। অন্যদিকে, বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীদের জন্য জমা পড়ে পাঁচ হাজার ৩১টি প্রশ্ন। এর মধ্যে তিন হাজার ৪৭৪টি প্রশ্নের উত্তর প্রদান করা হয়েছে। অধিবেশন চলাকালে সংবিধান সংশোধন-সম্পর্কিত বিশেষ কমিটিসহ মোট ১১টি স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। এছাড়া কার্য উপদেষ্টা কমিটি পুনর্গঠন করা হয়।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম