এস আলমের ৮ প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা
বেকার হলেন আরও সাড়ে ৪ হাজার কর্মী
Advertisement
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ০২ আগস্ট ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
চট্টগ্রামে এবার বেকার হলেন এস আলম গ্রুপের বিভিন্ন কারখানায় কর্মরত প্রায় সাড়ে চার হাজার কর্মী। এলসি জটিলতা, কাঁচামাল সংকটসহ নানা কারণে কোম্পানি তাদের ৮টি প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে। এর আগে এস আলমের নিয়ন্ত্রণাধীন বিভিন্ন ব্যাংকের অন্তত দশ হাজার কর্মকর্তা-কর্মচারী চাকরি হারিয়েছেন। এর মধ্যে সিংহভাগই চট্টগ্রামের পটিয়া, আনোয়ারা, বাঁশখালী, চন্দনাইশসহ বিভিন্ন এলাকার বাসিন্দা।
শুক্রবার এস আলমের যেসব প্রতিষ্ঠান বা কারখানা বন্ধ ঘোষণার নোটিশ দেওয়া হয়েছে সেগুলো হলো-কর্ণফুলী এলাকায় অবস্থিত এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজ, এস আলম কোল্ড রোল্ড স্টিলস, এস আলম স্টিল, এস আলম ব্যাগ ও চেমন ইস্পাত কারখানা এবং এর একাধিক ইউনিট। সূত্র জানায়, এসব কারখানা থেকে এর আগেও জনবল কমানো হয়। কিন্তু এবার প্রায় সব প্রতিষ্ঠানে জনবল ছাঁটাইয়ের সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। সিদ্ধান্ত অনুযায়ী কারখানাগুলোতে কর্মরতদের অব্যাহতির নোটিশ দেওয়া হয়। স্বাভাবিকভাবেই কর্মী না থাকলে কারখানাও আর চালু রাখার সুযোগ নেই।
এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজের কর্মকর্তা প্রকৌশলী হাসমত আলী বলেন, ৫ আগস্টের পর থেকে নানা ঝক্কি-ঝামেলার মধ্যে যাচ্ছিল কোম্পানির আওতাধীন বিভিন্ন প্রতিষ্ঠান ও কারখানা। কাঁচামাল না থাকা, এলসি খুলতে না পারা, ব্যাংক হিসাব জব্দ থাকাসহ নানা কারণে কোম্পানি উপায়ান্তর না দেখে কারখানা বন্ধ ও কর্মী ছাঁটাইয়ে বাধ্য হয়েছে। বন্ধ হওয়া প্রতিষ্ঠানগুলোতে প্রায় সাড়ে চার হাজার কর্মী ছিল বলে জানান তিনি। তবে যদি কারখানাগুলো চালু করা যায় পরে ছাঁটাই হওয়া কর্মীদের পুনরায় কাজে ফিরিয়ে আনা হবে। তবে অন্য একটি সূত্র বলছে, একসঙ্গে এতগুলো প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া এবং কর্মী ছাঁটাইয়ের বিষয়টি সরকারকে চাপে ফেলার কৌশল কিনা সেটিও খতিয়ে দেখা প্রয়োজন।
