Logo
Logo
×
   

Advertisement

খবর

সংসদের তৃতীয় অধিবেশন বসবে ২৭ আগস্ট

অভিনন্দন জানানো হবে নবনির্বাচিত রাষ্ট্রপতিকে

Advertisement

Icon

সংসদ প্রতিবেদক

প্রকাশ: ১২ আগস্ট ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন বসবে ২৭ আগস্ট। ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে বেলা ৩টায় অধিবেশন শুরু হবে। এর আগে কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে অধিবেশন কতদিন চলবে, তা ঠিক হবে।

মঙ্গলবার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ অধিবেশন আহ্বান করেন বলে জাতীয় সংসদ সচিবালয় জানিয়েছে। সংসদ সচিবালয়ের পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি অধিবেশন আহ্বান করেছেন।

এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন শেষ হয় ১৫ জুলাই। ওই অধিবেশনে ২০২৬-২০২৭ অর্থবছরের বাজেট ছাড়াও একাধিক বিল পাশ হয়। সংবিধান সংশোধনে বিশেষ কমিটিসহ গঠিত হয় ১৫টি কমিটি।

সংসদ সচিবালয় সূত্রে জানা যায়, সাধারণত বছরের এই সময়ে ডাকা অধিবেশন খুব একটা দীর্ঘ হয় না। সাংবিধানিক বাধ্যবাধকতা থাকায় মূলত এই অধিবেশন ডাকা হয়ে থাকে। সাধারণত এ সময়ে ডাকা অধিবেশন সপ্তাহখানেক চলে। অবশ্য এবারের অধিবেশনে বেশ কয়েকটি বিল পাশ হওয়ার কথা রয়েছে। এছাড়া নবনির্বাচিত রাষ্ট্রপতিকেও ধন্যবাদ জানিয়ে আলোচনা হবে। ২০ আগস্ট নির্বাচিত হবেন দেশের ২৩তম রাষ্ট্রপতি।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম