Logo
Logo
×
   

Advertisement

খবর

সব সমস্যার সমাধান সংসদে করতে চাই: চিফ হুইপ

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি বলেছেন, বর্তমান সংসদকে সবার অংশগ্রহণে একটি কার্যকর ও অন্তর্ভুক্তিমূলক পার্লামেন্ট হিসাবে পরিচালনার চেষ্টা করা হচ্ছে। দেশের যে কোনো সমস্যা জাতীয় সংসদে এনে স্থায়ী সমাধান করতে চায় সরকার। শনিবার জাতীয় প্রেস ক্লাবে জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের দুই বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল সভার আয়োজন করে।

সংগঠনের সভাপতি হুমায়ুন কবির বেপারীর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সাংবাদিক মোস্তফা কামাল মজুমদার প্রমুখ।

দেশ নতুন করে স্বাধীন হয়নি উল্লেখ করে চিফ হুইপ বলেন, বিদ্যমান সংবিধানের মৌলিক বিষয়গুলো রেখেই প্রয়োজনে তা সংশোধন করা হবে। সংবিধান সংশোধনের জন্য ১৭ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। ২০ আগস্টে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে জানিয়ে তিনি বলেন, জনগণের ঐকমত্যের ভিত্তিতে একটি রাজনৈতিক সরকার দেশ পরিচালনা করছে এবং আগামী ৫ বছর দেশের উন্নয়নে কাজ করে যাবে।

তিনি আরও বলেন, আগামী ৬ মাসে দেশের পরিবর্তন আসবে এবং তারেক রহমানের নেতৃত্বে এ দেশের বেকারত্ব ও দুর্ভিক্ষকে জাদুঘরে পাঠানো হবে। গণমাধ্যমের স্বাধীনতা প্রসঙ্গে চিফ হুইপ বলেন, সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করে এবং মিডিয়ার যে কোনো সমস্যার সমাধানেও কাজ করা হবে।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম