Logo
Logo
×
   

Advertisement

খবর

বঙ্গভবনে প্রথম অফিস করলেন নতুন রাষ্ট্রপতি

বাসভবনে সপরিবারে উঠেছেন

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৪ আগস্ট ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ নেওয়ার পর প্রথমবারের মতো বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করেছেন। রোববার বেলা ১১টায় বঙ্গভবনের প্রধান ফটক-২ এ পৌঁছালে রাষ্ট্রপতিকে পুলিশের একটি সুসজ্জিত অশ্বারোহী দল অভ্যর্থনা জানায়। এরপর ক্রেডেনশিয়াল মাঠে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের (পিজিআর) একটি সুসজ্জিত চৌকশ দল তাকে গার্ড অব অনার দেয়।

বঙ্গভবনে রাষ্ট্রপতি ও তার পরিবারের সদস্যদের ফুল দিয়ে স্বাগত জানান রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল এএসএম বাহাউদ্দিন, জনবিভাগের সচিব এজেএম সালাহউদ্দিন নাগরী, প্রেসসচিব সরওয়ার আলম, পিজিআর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল গোলাম আরিকুল আলম প্রমুখ। আনুষ্ঠানিকতা শেষে রাষ্ট্রপতি তার কার্যালয়ে যান এবং সেখানে জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এরপর তিনি রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক কার্যালয়ে নিজের চেম্বারে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেন। অফিস শুরুর প্রথম দিন রাষ্ট্রপতি বঙ্গভবনে তার অফিস কক্ষে দাপ্তরিক নথিপত্রে স্বাক্ষর করেন। তিনি পরিদর্শন বইতেও স্বাক্ষর করেন।

বঙ্গভবনে সহধর্মিণী রাহাত আরা বেগমসহ পরিবারের সদস্যদের নিয়ে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর উঠেছেন। শুক্রবার রাতে বঙ্গভবনের দরবার হলে ২৩তম রাষ্ট্রপতি হিসাবে শপথ নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর দুই দিন তিনি হেয়ার রোডের ৩৫ নম্বর বাসভবনে ছিলেন। ত্রয়োদশ সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশ ভোটে বিএনপি সরকার গঠনের পর দলটির মহাসচিব মির্জা ফখরুল স্থানীয় সরকার মন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেছিলেন।

ফিলিস্তিনের অভিনন্দন : বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উষ্ণ অভিনন্দন জানিয়েছে ফিলিস্তিন। রোববার ঢাকার ফিলিস্তিন দূতাবাসের এক অভিনন্দন বার্তায় বাংলাদেশের জনগণের সেবায় নতুন দায়িত্ব পালনে মির্জা ফখরুল ইসলামের সাফল্য কামনা করা হয়েছে। একই সঙ্গে ফিলিস্তিন ও বাংলাদেশের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্ব, সংহতি ও সহযোগিতার সম্পর্ক ভবিষ্যতে আরও শক্তিশালী হবে বলে প্রত্যাশা করা হয়। দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম