Logo
Logo
×
   

Advertisement

খবর

সেই নববধূর ভিডিও

‘আইছি তো আইছিই এনেই থাকবাম’

Advertisement

Icon

কিশোরগঞ্জ ব্যুরো

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

কিশোরগঞ্জের হোসেনপুরে বরযাত্রীর গাড়ি আটকে কথিত প্রেমিক ছাত্রদলকর্মীর তুলে নেওয়া সেই নববধূর অজ্ঞাত স্থান থেকে দেওয়া ভিডিওবার্তা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে নববধূকে বলতে শোনা যায়, ‘আমি যেমনেই আইছি, জোর কইরা হোক, নিজের ইচ্ছায় হোক, যেমনেই হোক, আইছি তো আইছিই। এহন যদি যাইগাও, গেলেও তো আমার মানসম্মান ফিরা আইতো না, আমার বাপ-মার মানসম্মানও ফিরা আইতো না। গেইলেও কোনো লাভ নাই। আমি আইছি, এনেই থাকবাম।’

ভিডিওতে দেখা যায়, একটি কক্ষে বসে কথা বলছেন নববধূ। তার দুপাশে কয়েকজন নারী বসা ছিলেন। একই কক্ষের দরজার পাশে তুলে নেওয়ার ঘটনায় অভিযুক্ত কথিত প্রেমিক ছাত্রদলকর্মী আতিকুর রহমান মিয়াদকেও দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

এর আগে মঙ্গলবার যুগান্তরের তৃতীয় পৃষ্ঠায় ‘ফিল্মি কায়দায় বরের কাছ থেকে কনে ছিনিয়ে নিলো ছাত্রদলকর্মী’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়।

রোববার রাতে হোসেনপুর উপজেলার জিনারী ইউনিয়নের হাজীপুর বাজারে বরযাত্রীবাহী মাইক্রোবাস আটকে নববধূকে তুলে নেওয়া হয়। এ সময় আতিকের সঙ্গে থাকা ২৫-৩০ যুবকের হামলায় বর আহত হন এবং মাইক্রোবাসটি ভাঙচুর করা হয়। পরে বরপক্ষ হোসেনপুর থানায় লিখিত অভিযোগ দেয়। তবে মঙ্গলবার পর্যন্ত কনেপক্ষ থেকে কোনো অভিযোগ দেওয়া হয়নি।

নববধূ তামান্না সিদলা ইউনিয়নের সাহেবের চর গ্রামের আবুল মিয়ার মেয়ে। রোববার দুপুরে ময়মনসিংহের নান্দাইল উপজেলার রাজাবাড়িয়া গ্রামের জিলু মিয়ার ছেলে আখতার মিয়ার সঙ্গে তার বিয়ে হয়।

হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, কনেপক্ষ থেকে অভিযোগ পাওয়া যায়নি। বরপক্ষ অভিযোগ দিয়েছে। কেউ মামলা করলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম