হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলেই পুরস্কার : র্যাব
Advertisement
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
দেশের বিভিন্ন থানা থেকে লুট হওয়া সরকারি অস্ত্র উদ্ধারে বিশেষ যৌথঅভিযান পরিচালনার কথা জানিয়েছে র্যাব (র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন)। একই সঙ্গে হারানো সরকারি অস্ত্রের তথ্য দিয়ে সহযোগিতা করে গোপনে ও নিরাপদে পুরস্কার জেতার ঘোষণা দিয়েছে সংস্থাটি। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশব্যাপী সরকারি সব হারানো অস্ত্র উদ্ধারে বিশেষ যৌথঅভিযান পরিচালনার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। অভিযানে র্যাবকে প্রধান সমন্বয়কারী সংস্থা হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছে। এ সংক্রান্ত সঠিক তথ্য ও সংবাদ পরিবেশনে সবার সার্বিক সহযোগিতা কামনা করা হয়েছে।
আরও বলা হয়, হারানো সরকারি অস্ত্রের তথ্য দিন; গোপনে ও নিরাপদে পুরস্কার নিন। তথ্য দেওয়ার জন্য র্যাব হটলাইন নম্বর-০১৭৭৭৭১১৪৪১, ০১৭৭৭৭১১৪৪২, ০১৭৭৭৭১১৪৪৩, ০১৭৭৭৭১১৪৪৪ এবং ০২৫৫৬৬৯৯৯৯-এ যোগাযোগ করুন। নম্বরগুলোতে ইমো (imo), হোয়াটসঅ্যাপ (WhatsApp), টেলিগ্রাম (Telegram) ও ভাইবার (Viber) ব্যবহার করে যোগাযোগ করা যাবে বলেও জানায় র্যাব।
