শাবিতে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা ২৬ জানুয়ারি
Advertisement
শাবি প্রতিনিধি
প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদালয়ের (শাবিপ্রবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী বছরের ২৬ ও ২৭ জানুয়ারি এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কালাম আহমেদ চৌধুরী। তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের ভর্তিসংক্রান্ত কমিটির সভায় আলোচনা শেষে ভর্তি পরীক্ষার এই তারিখ নির্ধারণ করা হয়। আবেদন প্রক্রিয়া, পরীক্ষার সময়সূচি ও ইউনিটভিত্তিক বিস্তারিত তথ্য পরে বিজ্ঞপ্তির মাধ্যমে শিক্ষার্থীদের জানানো হবে।
