ইউপি নির্বাচন
প্রতিটি ইউনিয়নে একক প্রার্থী দেবে এনসিপি: সারজিস
Advertisement
বরগুনা (দক্ষিণ) প্রতিনিধি
প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দেশের প্রতিটি ইউনিয়নে একক প্রার্থী দেবে। এনসিপির পক্ষ থেকে সেভাবেই প্রস্তুতি নেয়া হচ্ছে।
মঙ্গলবার বরগুনা শহরের এক হোটেলে এনসিপির জেলা শাখার আয়োজনে সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালা শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক গোলাম সারোয়ার তুষার, সহসাংগঠনিক সম্পাদক আল নাহিয়ান, কেন্দ্রীয় সংগঠক মহিউদ্দিন রনি, বরিশাল অঞ্চলের বিভাগীয় সংগঠক অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম প্রমুখ।
সারজিস আলম বলেন, আমরা ইতোমধ্যে উপজেলা, পৌরসভা ও সিটি করপোরেশনের নির্বাচনে প্রার্থী ঘোষণা করেছি। খুব শিগ্গিরই এনসিপি-সমর্থিত ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রার্থীও ঘোষণা করব আমরা। তবে সেটি কেন্দ্রীয়ভাবে নয়, জেলার পক্ষ থেকে ঘোষণা হবে।
দেশের জ্বালানি-বিদ্যুৎ সংকট প্রসঙ্গে সারজিস বলেন, প্রধানমন্ত্রী আমাদের পরামর্শ দিতে বলেছিলেন। এনসিপির সংসদ-সদস্যরা পরামর্শগুলো লিখিতভাবে পাঠিয়েছেন, সামাজিক মাধ্যমসহ সংসদেও আলোচনা করেছেন।
তিনি বলেন, সরকারি দলের নেতারা শুধু লোক দেখানোর জন্য বলেন, পরামর্শ দেন।
সারজিস আরও বলেন, সংকট মোকাবিলায় আমরা সরকারকে যে কোনো সহযোগিতা করতে প্রস্তুত।
