জামায়াত এমপি মাসুদ
মেধা নয়, কোটার দিকে ধাবিত বর্তমান ব্যবস্থাপনা
জাতীয় সংসদ অধিবেশন
Advertisement
সংসদ প্রতিবেদক
প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
তৃতীয় ও চতুর্থ শ্রেণির নিয়োগে লিখিত ও মৌখিক পরীক্ষায় ৫০-৫০ নম্বর রাখার মাধ্যমে দলীয়করণ ও স্বেচ্ছাচারিতার সুযোগ তৈরি হচ্ছে বলে দাবি করেছেন জামায়াতের সংসদ-সদস্য (এমপি) শফিকুল ইসলাম মাসুদ। এ ধরনের পরিবর্তনের মধ্য দিয়ে মেধার পরিবর্তে কোটার ভিত্তিতে দেশ পরিচালনার প্রক্রিয়ার দিকে বর্তমান ব্যবস্থাপনা ধাবিত হচ্ছে বলেও মনে করেন তিনি।
মঙ্গলবার জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে শফিকুল ইসলাম মাসুদ এ কথা বলেন। তিনি বলেন, দীর্ঘ ১৭ বছর পর কোটার পরিবর্তে মেধাভিত্তিক সংসদ তৈরি হয়েছে, এটা সবার জানা। অথচ আমরা খুবই শঙ্কার সঙ্গে লক্ষ করছি, তৃতীয় ও চতুর্থ শ্রেণির নিয়োগবিধিতে বড় ধরনের পরিবর্তন করে পরীক্ষায় লিখিত ও মৌখিক ৫০-৫০ করে মার্ক নিয়ে দলীয়করণ, স্বেচ্ছাচারিতা এবং একই সঙ্গে মেধার পরিবর্তে একটা কোটার ভিত্তি পরিচালনা করার প্রক্রিয়ার দিকে আমাদের বর্তমান ব্যবস্থাপনা ধাবিত হচ্ছে।
তিনি বলেন, ১১ থেকে ২০তম গ্রেডের তৃতীয় ও চতুর্থ শ্রেণির জনবল নিয়োগের ক্ষেত্রে লিখিত ও মৌখিক পরীক্ষার নম্বর সমান করার উদ্যোগ নেওয়া হচ্ছে। এ বিষয়ে প্রক্সি পরীক্ষা বা জালিয়াতি প্রতিরোধের যুক্তি দেখিয়ে প্রশাসনিকভাবে উন্নয়ন-সংক্রান্ত সচিব কমিটির সভায় অনুমোদন দেওয়া হয়েছে। এ সিদ্ধান্তে নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা চরমভাবে ব্যাহত হবে বলে আশঙ্কা প্রকাশ করে তিনি বলেন, প্রশাসনে দুর্নীতি, অনিয়ম ও দলীয় লোক বসানোর রাস্তা এ ক্ষেত্রে সুগম হবে।
