Logo
Logo
×
   

Advertisement

খবর

ইসলামী বিশ্ববিদ্যালয়

অস্ত্রধারীদের মহড়া নিয়ে কিছুই পায়নি তদন্ত কমিটি

Advertisement

Icon

ইবি (কুষ্টিয়া) প্রতিনিধি

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ছাত্রদল নেতা কর্তৃক শিবির নেতাকে থাপ্পড় ও পরবর্তীতে উভয়পক্ষের পালটাপালটি উত্তেজনার ঘটনায় ১০ পৃষ্ঠার তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে কমিটি। বুধবার উপাচার্য অধ্যাপক ড. একেএম মতিনুর রহমানের কাছে প্রতিবেদন জমা দেন তারা। পাশাপাশি ঘটনা সংশ্লিষ্ট বিভিন্ন তথ্য-উপাত্ত সংযুক্তি হিসাবে প্রতিবেদনে যুক্ত করা হয়েছে। এদিকে, সময় ও কমিটির সদস্য স্বল্পতার কারণে বহিরাগতদের অস্ত্রসহ মহড়ার বিষয়টি নিয়ে

কাজ করতে পারেনি বলে দাবি করেছে কমিটি। তবে সে বিষয়ে প্রতিবেদনে উচ্চতর তদন্তের সুপারিশ করা হয়েছে।

তদন্ত কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোহাম্মদ সেলিম বলেন, তদন্ত প্রতিবেদন জমা দিয়েছি। প্রতিবেদনে থাপ্পড় দেওয়া, রুম ও গাড়ির কাচ ভাঙচুর, ফটকে তালা দেওয়া ও অস্ত্রসহ বহিরাগত প্রবেশ-সব বিষয়ই তুলে ধরেছি। এসব অপরাধে বিশ্ববিদ্যালয়ের আইনানুযায়ী যে ধরনের ব্যবস্থা নিতে পারে, সে বিষয়টিও প্রতিবেদনে বলেছি।

এদিকে, হল প্রশাসনের গঠিত এক সদস্যের কমিটি শনিবার তদন্ত প্রতিবেদন জমা দিবে বলে জানান কমিটির আহ্বায়ক।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম