Logo
Logo
×

Advertisement

খবর

জাতীয় সংসদ অধিবেশন

ইচ্ছা করলেই পয়েন্ট অব অর্ডারে বক্তব্য দেওয়া যায় না : স্পিকার

Advertisement

Icon

সংসদ প্রতিবেদক

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

কারণে অকারণে পয়েন্ট অব অর্ডারে দাঁড়ানোর বিষয়ে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, পয়েন্ট অব অর্ডার বা বৈধতার প্রশ্ন উত্থাপনের ক্ষেত্রে নির্দিষ্ট কিছু শর্ত রয়েছে। ইচ্ছা করলেই যে কেউ যে কোনো বক্তব্য পয়েন্ট অব অর্ডারের মাধ্যমে দিতে পারেন না। এ বিষয়ে তিনি সতর্ক করেছেন সংসদ-সদস্যদের।

বৃহস্পতিবার জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারের রীতিনীতি নিয়ে কথা বলতে গিয়ে স্পিকার এ কথা বলেন। এ সময় তিনি কার্যপ্রণালি বিধির নির্দিষ্ট ধারা পড়ে শোনান। বলেন, আমি অনেকবার বলেছি, আপনারা যেসব বৈধতার প্রশ্ন উত্থাপন করেন, তার সবগুলো বৈধতার প্রশ্ন নয়। তাই বাধ্য হয়ে আমি কাযপ্রণালি বিধির ৩০১ বিধির কিছু অংশ পড়ে শোনাচ্ছি, যাতে ভবিষ্যতে পয়েন্ট অব অর্ডার তোলার সময় আপনারা সতর্ক থাকেন।

নিয়মকানুনের ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, কার্যপ্রণালি বিধির ৩০১ ধারায় বৈধতার প্রশ্ন উত্থাপনের বিষয়টি নির্ধারণ করা আছে। এর উপধারা ১, ২ ও ৩ রয়েছে। এর মধ্যে উপধারা ২ অনুযায়ী, কেবল সংশ্লিষ্ট সময়ে সংসদের বিবেচনাধীন বিষয়ের ওপরই বৈধতার প্রশ্ন উত্থাপন করা যাবে। অর্থাৎ সংসদে কোনো বিষয় যখন বিবেচনাধীন থাকবে, তখন ঠিক সেই সংশ্লিষ্ট বিষয়ের ওপরই বৈধতার প্রশ্ন তোলা যাবে। এর আগে কোনো বিষয়ে আলাপ-আলোচনা বা আইন প্রণয়ন হয়ে গেলে সেটি নিয়ে বৈধতার প্রশ্ন উত্থাপনের কোনো সুযোগ নেই।

Advertisement

Advertisement

আরও পড়ুন

এক্সপ্রেসওয়েতে রেলিং ভেঙে বাস খাদে, নিহত ৩

এক্সপ্রেসওয়েতে রেলিং ভেঙে বাস খাদে, নিহত ৩

শিক্ষাপ্রতিষ্ঠানে শিশু নিরাপত্তায় অগ্রাধিকার দিতে হবে: হেফাজতে ইসলাম

শিক্ষাপ্রতিষ্ঠানে শিশু নিরাপত্তায় অগ্রাধিকার দিতে হবে: হেফাজতে ইসলাম

নবীগঞ্জে থানার লকাপে ছাত্রলীগ নেতার ভিডিও

নবীগঞ্জে থানার লকাপে ছাত্রলীগ নেতার ভিডিও

ঘরে ঢুকে নারীর চুল কেটে শরীরে মরিচের গুঁড়া

ঘরে ঢুকে নারীর চুল কেটে শরীরে মরিচের গুঁড়া

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম