বিএনপি নেতার ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলা
Advertisement
যশোর ব্যুরো
প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
যশোর সদর উপজেলা বিএনপির সহসভাপতি ও হৈবতপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুস সালামের মালিকানাধীন অটো রাইস মিলে হামলা চালিয়েছে মুখোশধারী সন্ত্রাসীরা। শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। ওই সময় তিনি বাড়িতে থাকায় বেঁচে গেছেন। এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপি নেতারা। সালাম জানান, দীর্ঘদিন ধরে তিনি তার রাইস মিলে রাত যাপন করে আসছেন। ঘটনার দিন অসুস্থতার কারণে বাড়িতে ছিলেন।
অভিযোগ, রাত আনুমানিক ২টা ৫৩ মিনিটে ১১ মুখোশধারী দেশীয় অস্ত্রসহ তার রাইস মিলে প্রবেশ করে। তারা সালামের শয়নকক্ষের তালা ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা করে। সালামের অভিযোগ, তাকে হত্যার উদ্দেশ্যেই সন্ত্রাসীরা এ হামলা চালায়। এ ঘটনায় তিনি শনিবার থানায় লিখিত অভিযোগ করেছেন।
এ বিষয়ে জানতে কোতোয়ালি থানার ওসি কবীর হোসেনকে কয়েক দফা ফোন করা হলেও তিনি রিসিভ করেননি। তবে, স্থানীয় এক সাংবাদিককে তিনি জানান, সিসিটিভি ফুটেজ দেখে জড়িতদের চিহ্নিত করা হচ্ছে। ইতোমধ্যে একাধিক টিম মাঠে কাজ করছে।
হামলার খবর শুনে পরদিন সকালে বিএনপির স্থানীয় নেতারা ঘটনাস্থলে গিয়ে খোঁজখবর নেন। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তারা। তারা জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।
সালাম ১৯৯৮ থেকে ২০১১ সাল পর্যন্ত ইউপি চেয়ারম্যান ছিলেন। স্থানীয়দের ধারণা, হামলার নেপথ্যে আগামী ইউপি নির্বাচনের প্রতিদ্বন্দ্বী কারও ইন্ধন থাকতে পারে।
