Logo
Logo
×

Advertisement

খবর

তরুণীকে কুপ্রস্তাব

দুমকিতে শেকলে বেঁধে পুলিশে দেওয়া হলো বিএনপি নেতাকে

Advertisement

Icon

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

পটুয়াখালীর দুমকিতে তরুণীকে উত্ত্যক্ত ও রাতে বসতঘরের পেছনে অনুপ্রবেশের অভিযোগে স্থানীয় বিএনপি নেতা ও ইউপি সদস্যকে পুলিশে দিয়েছে ভুক্তভোগীর পরিবার। আটক ব্যক্তির নাম আমিনুল ইসলাম বারেক। পুলিশে দেওয়ার আগে তাকে খাটের সঙ্গে শেকলে বেঁধে রাখা হয়। বারেক উপজেলার পাংগাশিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য। সোমবার রাতে ইউনিয়নের একটি গ্রামে এ ঘটনা ঘটে। থানায় মামলা হয়েছে।

ভুক্তভোগী তরুণী অভিযোগ করেন, দীর্ঘদিন তাকে মোবাইল ফোনে উত্ত্যক্ত করে আসছিলেন বারেক। ঘটনার রাতে বারেক তাকে ফোন করে বাড়ির পেছনে বাথরুমের কাছে আসতে বলেন। এ সময় ঘরের পেছনে সন্দেহজনক শব্দ শুনতে পান পরিবারের সদস্যরা। টর্চলাইটের আলো ফেললে সেখানে বারেককে দেখতে পান তারা। বারেক দৌড়ে পালানোর সময় গর্তে পড়ে যান। তখন তাকে ধরা হয়।

খবর পেয়ে দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম উদ্দিন বারেককে থানায় নিয়ে যান।। এরপর গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়। এদিকে বারেক বলেন, তিনি মূলত বাথরুমে যাওয়ার উদ্দেশ্যে সেখানে গিয়েছিলেন।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম