Logo
Logo
×
   

Advertisement

খবর

সিরাজগঞ্জে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ, আহত ২০

Advertisement

Icon

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

আধিপত্য বিস্তার কেন্দ্র করে সিরাজগঞ্জ শহরে বিএনপির দুই গ্রুপে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে শহরের বিভিন্ন সড়ক রণক্ষেত্রে পরিণত হয়। সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১৫ থেকে ২০ জন আহত হয়েছেন। এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর পুরোনো পোস্ট অফিস রোডের বাসভবনে হামলা ও ভাঙচুরের ঘটনাও ঘটে।

শুক্রবার দুপুর ১২টা থেকে বিকাল পর্যন্ত শহরের ইলিয়ট ব্রিজ, এসএস রোড, মুজিব সড়ক ও খলিফাপট্টি এলাকায় দফায় দফায় সংঘর্ষ হয়।

সিরাজগঞ্জ সদর থানার ওসি মো. রাকিবুল হাসান বলেন, ‘কী নিয়ে সংঘর্ষ হয়েছে তা জানি না। সংঘর্ষের পর উভয়পক্ষকে ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’

প্রত্যক্ষদর্শীরা জানান, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের এক গ্রুপ বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি ইলিয়ট ব্রিজ এলাকায় পৌঁছালে বিএনপির অপর গ্রুপের সঙ্গে সংঘর্ষ হয়। পরে, তা ছড়িয়ে পড়ে শহরের গুরুত্বপূর্ণ এলাকায়।

স্থানীয় একাধিক ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে জানান, আধিপত্য বিস্তার কেন্দ্র করে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর ও পৌর শহরের ১০ ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হাজী আব্দুস সাত্তারের সমর্থকদের মধ্যে বিরোধের জেরে সংঘর্ষের সূত্রপাত। তবে সংঘর্ষের সুনির্দিষ্ট কারণ সম্পর্কে পুলিশ ও বিএনপির নেতারা স্পষ্ট তথ্য দিতে পারেননি।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর বলেন, ‘আমি বগুড়ায় অবস্থান করছি। দুপুরের দিকে আমার বাড়িতে হামলা হয়েছে। হাজি সাত্তারের লোকজন সংঘবদ্ধভাবে ঢুকে শহরে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করেছে।’ অভিযোগ অস্বীকার করে হাজি সাত্তার বলেন, ‘আমি এই ব্যাপারে কিছুই জানি না।’

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম