Logo
Logo
×
   

Advertisement

খবর

ফরিদপুরে পুলিশি হেফাজতে থাকা বাসে আগুন

Advertisement

Icon

ফরিদপুর ব্যুরো

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুরের করিমপুর হাইওয়ে থানার সামনে পার্কিং করা পূর্বাশা পরিবহণের একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। তবে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছেন তার কোনো কারণ জানাতে পারছে না পুলিশ। শুক্রবার রাত পৌনে ১১টা দিকে এ ঘটনা ঘটে। ৩ সেপ্টেম্বর দুর্ঘটনাকবলিত হওয়ার পর থেকে বাসটি হাইওয়ে পুলিশের হেফাজতে ছিল।

থানা পুলিশ, হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৩ সেপ্টেম্বর রাতে ফরিদপুরের মধুখালী উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের মেছড়দিয়া মোড় এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে একটি দুর্ঘটনার কবলে পড়ে বাসটি। এ দুর্ঘটনায় সেদিন বাসের সুপারভাইজার নিহত হন। ওইদিন থেকেই বাসটি করিমপুর হাইওয়ে থানা পুলিশের হেফাজতে ছিল।

শুক্রবার রাতে আকস্মিকভাবে বাসটিতে আগুন জ্বলতে দেখে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেন। পূর্বাশা পরিবহণের প্রতিনিধি মোহাম্মদ জাকিরুল ইসলাম জানান, বাসের ৮০ শতাংশই ভস্মীভূত হয়ে গেছে। বাসটিতে কোনো দার্হ্য পদার্থ এমনকি ব্যাটারিও ছিল না। তাই শর্টসার্কিট হয়ে আগুন লাগার কোনো সম্ভাবনা ছিল না। তিনি দাবি করেন, পরিকল্পিতভাবেই দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে।

ফরিদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা শ্রীবাস বাড়ৈ বলেন, ‘বাসটি আগুনে বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে আগুন কীভাবে ধরেছে, এই কারণটি আমাদের কাছে অজানা। তদন্তের পর বোঝা যাবে।’ ফরিদপুর কোতোয়ালি থানার পরিদর্শক মাহমুদুল হাসান বলেন, ‘বাসটি যেখানে রাখা ছিল সেটি সিসি ক্যামেরার আওতায় ছিল না। তবুও এই আগুন কীভাবে ধরল, সেই কারণ উদ্?ঘাটন এবং এর পেছনে কোনো দুষ্কৃতকারী জড়িত আছে কি-না তা দেখা হবে।’

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম