Logo
Logo
×
   

Advertisement

খবর

আখাউড়া সীমান্তে কাঁটাতারের পাশে কিশোরের লাশ

Advertisement

Icon

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তে কাঁটাতারের বেড়ার পাশে এক বাংলাদেশি কিশোরের লাশ পড়ে রয়েছে। শনিবার রাত সাড়ে ৮টায় ওই লাশ পড়ে থাকার খবর পায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। লাশটি সীমান্তের এমন একটি স্থানে রয়েছে, যেখান থেকে তা উদ্ধারে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সমন্বয় চলছে। উপজেলার আব্দুল্লাহপুর পূর্বপাড়ার মালু মিয়া জানান, তার ছেলে শাকিল বুধবার রাত থেকে নিখোঁজ রয়েছে। তিনি ধারণা করছেন, সীমান্তে কাঁটাতারের পাশে পড়ে থাকা লাশটি তার ছেলের হতে পারে।

বিজিবি ফকিরমুড়া ক্যাম্প কমান্ডার নিরাময় চাকমা বলেন, ‘আমরাও খবর পেয়েছি, সীমান্তের কাঁটাতারের পাশে লাশ পড়ে আছে। তবে রাত হওয়ায় লাশ শনাক্ত ও উদ্ধারে বিজিবি-বিএসএফের সঙ্গে যোগাযোগের চেষ্টা চালিয়ে যাচ্ছে।’

স্থানীয় সূত্র জানায়, সীমান্তের ২০২২-৯ এস সীমান্ত পিলারের কাঁটাতারের বেড়ার পাশে কিশোরের লাশ পড়ে থাকার বিষয়টি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) নজরে আসে। ২৫ বিজিবি সরাইল ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ যুগান্তরকে বলেন, লাশটি কীভাবে সেখানে পৌঁছেছে এবং কিশোরটির মৃত্যুর কারণ কী-তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তবে এ বিষয়ে বিজিবি-বিএসএফের মধ্যে যোগাযোগ ও সমন্বয়ের মাধ্যমে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম