Logo
Logo
×
   

Advertisement

খবর

কিশোরের লাশ ফেরত দিল বিএসএফ

Advertisement

Icon

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তের কাঁটাতারের বেড়ার পাশে পাওয়া শাকিল নামের কিশোরের লাশ ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। রোববার সন্ধ্যায় আখাউড়া সীমান্তের ভুনবন ও ত্রিপুরা রাজ্য সীমান্ত এলাকার সানমুড়া বর্ডার ২০২২-৯ এস সীমান্ত পিলার এলাকা দিয়ে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

শাকিল আখাউড়া উপজেলার দক্ষিণ ইউনিয়নের আব্দুল্লাপুর পূর্বপাড়ার বাসিন্দা মালু মিয়ার ছেলে। পরিবার জানায়, বুধবার রাত সাড়ে ১২টার পর থেকে শাকিল নিখোঁজ ছিল। তার বাবা মালু মিয়া জানিয়েছেন, শাকিল মানসিক ভারসাম্যহীন ছিল।

বিজিবি ফকিরমুড়া ক্যাম্প কমান্ডার নিরাময় চাকমা বলছে, সানমুড়া কাঁটাতারের বেড়ার পাশে কিশোরের লাশ পড়ে থাকতে দেখে বিষয়টি বিএসএফের নজরে আসে। শনিবার সন্ধ্যার পর ভারতীয় বিএসএফের মাধ্যমে খবর পেয়ে ফকিরমুড়া বিজিবি ক্যাম্পের জওয়ানরা ঘটনাস্থলে ছুটে গিয়ে খোঁজ নেন। খবর পেয়ে আখাউড়া থানার ওসি জাবেদ উল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে আসেন। পরে আগরতলা পশ্চিম থানা পুলিশ লাশের ময়নাতদন্তের পর রোববার সন্ধ্যায় লাশ হস্তান্তর করে বিএসএফ।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম