Logo
Logo
×
   

Advertisement

খবর

পুলিশ পিটিয়ে বাবাকে ছিনতাই, অবশেষে ছেলেসহ গ্রেফতার

Advertisement

Icon

বরিশাল ব্যুরো ও মেহেন্দিগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

মেহেন্দিগঞ্জে ‘ডাকাত ডাকাত’ বলে চিৎকার করে পুলিশের ওপর হামলা চালিয়ে গ্রেফতার হাকিম তালুকদারকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে পরিবারের সদস্যদের বিরুদ্ধে। পরে অভিযান চালিয়ে আসামি হাকিম ও তার ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ। হামলায় চার পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় রোববার পুলিশ বাদী হয়ে পৃথক মামলা করেছে। শনিবার বিকালে উপজেলার আলীমাবাদ ইউনিয়নের চরমহিষা গ্রামে আসামি ছিনতাইয়ের ঘটনা ঘটে। রাতে পার্শ্ববর্তী চরডাইয়া এলাকায় অভিযান চালিয়ে বাবা-ছেলেকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ জানায়, মেহেন্দিগঞ্জ থানার ওসি মো. মমিন উদ্দিনের নির্দেশে এসআই রুবেল খানের নেতৃত্বে পুলিশের একটি দল ওই গ্রামের মৃত আব্দুর রব তালুকদারের ছেলে হাকিম তালুকদারকে (৪৩) আটক করে। এ সময় তার কাছ থেকে ২০ গ্রাম গাঁজা ও ১০ পিস ইয়াবা জব্দ করা হয়।

পুলিশের অভিযোগ, আটকের পর হাকিম ‘ডাকাত ডাকাত’ বলে চিৎকার শুরু করেন। তার চিৎকারে স্ত্রী ও দুই ছেলে লাঠিসোঁটা নিয়ে এসে পুলিশের ওপর হামলা চালায়। একপর্যায়ে তারা পুলিশ সদস্যদের মারধর করে হাকিমকে ছিনিয়ে নেয়। হামলায় কনস্টেবল রাসেল গুরুতর আহত হন। তাকে বরিশালের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া এসআই আজাদ, কনস্টেবল ফিরোজ মোল্লা ও কনস্টেবল রায়হান আহত হন। পুলিশ জানায়, হামলায় জড়িতরা হলেন-হাকিমের স্ত্রী, বড় ছেলে মো. সাব্বির হোসেন (২২) ও ছোট ছেলে সাইফুল ইসলাম তালুকদার (১৫)। পরে শনিবার রাত সোয়া ৮টার দিকে পার্শ্ববর্তী চরডাইয়া এলাকায় অভিযান চালায় পুলিশ। স্থানীয়দের সহায়তায় অভিযান চালিয়ে হাকিম তালুকদার ও তার ছেলে সাইফুল ইসলামকে গ্রেফতার করা হয়। থানা পুলিশ জানায়, হাকিমের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এর আগে তিনি একাধিকবার গ্রেফতারও হয়েছেন। এদিকে পুলিশের ওপর হামলায় দুই মামলায় চারজনকে আসামি করা হয়েছে বলে জানিয়েছেন মেহেন্দিগঞ্জ থানার ওসি মমিন উদ্দিন।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম