Logo
Logo
×
   

Advertisement

খবর

জামায়াতের গণসংযোগ

বিএনপির হামলায় গফরগাঁওয়ে আহত ৩

Advertisement

Icon

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

ময়মনসিংহের দক্ষিণ গফরগাঁওয়ে বিএনপি নেতাকর্মীদের হামলায় জামায়াতের তিন নেতাকর্মী আহত হয়েছেন। সোমবার সকালে নিগুয়ারী ইউনিয়নের অললি বাঁশতলী বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

হামলায় আহতরা হলেন-নিগুয়ারী ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি সাইফুল ইসলাম, সহসভাপতি আশরাফুল ইসলাম এবং ৭ নম্বর ওয়ার্ড সভাপতি আব্দুল আজিজ। পাগলা থানার ওসি আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জামায়াতের গণ-সংযোগকালে কতিপয় বিএনপি নেতাকর্মীদের সঙ্গে হাতাহাতি হয়।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে নিগুয়ারী ইউনিয়ন জামায়াতের সভাপতি শফিকুল ইসলাম (হিরণ) খানের নেতৃত্বে একটি দল গণসংযোগে বের হয়। তারা অললি বাঁশতলী বাজার এলাকায় পৌঁছালে স্থানীয় বিএনপি নেতারা হামলা চালান। হামলায় আহতদের পার্শ্ববর্তী শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

জামায়াতের গফরগাঁও উপজেলা আমির মাওলানা ইসমাঈল হোসেন সোহেল বলেন, দলের শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে কার্যকর ব্যবস্থা নিতে হবে।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম