সাজেকে দুই সশস্ত্র গ্রুপে গোলাগুলি একজন নিহত
Advertisement
রাঙামাটি প্রতিনিধি
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে দুই সশস্ত্র গ্রুপের গোলাগুলিতে একজন নিহত হয়েছেন। তাৎক্ষণিক তার পরিচয় পাওয়া যায়নি। এছাড়া আরও দুজন গুলিবিদ্ধ হয়েছেন। বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত সাজেক ইউনিয়নের মাচালং এলাকায় গোলাগুলির ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আতঙ্কে অনেকে বাড়িঘর ছেড়ে পালিয়েছেন। এলাকায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে আঞ্চলিক রাজনৈতিক দল জনসংহতি সমিতি (জেএসএস) এবং ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) সমর্থনপুষ্ট দুটি সশস্ত্র গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এ সময় গুলিতে একজন নিহত ও দুজন আহত হয়। তবে তারা কোন দলের তা স্পষ্ট হওয়া যায়নি।
