Logo
Logo
×

Advertisement

খবর

তাঁতীদল নেতার দাপট

চসিকের রাস্তায় লোহার গেট দুর্ভোগে সহস্রাধিক মানুষ

Advertisement

Icon

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

নগরীর পশ্চিম বাকলিয়ায় আবদুল লতিফ নামে চট্টগ্রাম সিটি করপোরেশনের সড়কে লোহার গেট বসিয়ে পুরোটাই অবরুদ্ধ করা হয়েছে। বুধবার রাতে তাঁতীদল নেতা আবদুল মালেকের নেতৃত্বে ২৫-৩০ জন সন্ত্রাসী রাস্তার উপর গেট বসিয়ে দেয়। মোহাম্মদ আইয়ুব নামে এক ব্যক্তি সড়কটিকে নিজের দাবি করে দখলে নেওয়ার উদ্দেশ্যে এ ঘটনা ঘটিয়েছেন বলে স্থানীয়রা অভিযোগ করেছেন। এই দখলের কারণে বলাকা আবাসিক ও রসূলবাগ আবাসিক এলাকার কয়েকশ পরিবারের সহস াধিক মানুষ দুর্ভোগে পড়েছেন।

এলাকাবাসীর অভিযোগ পেয়ে পুলিশ বৃহস্পতিবার রাতেই আইয়ুবকে আটক করে থানায় নিয়ে আসে। পরবর্তীতে মুচলেকা দিয়ে তিনি ছাড়া পান বলে জানা গেছে।

স্থানীয় সূত্র জানায়, ৩০ বছর ধরে যে সড়ক দিয়ে মানুষ চলাচল করছে এবং চট্টগ্রাম সিটি করপোরেশন এটি সংস্কার ও রক্ষণাবেক্ষণও করছে, হঠাৎ দুই বছর আগে সেই সড়কের কিছু অংশ দাবি করে ইটের দেওয়াল তুলে দেন আইয়ুব। এ নিয়ে ভুক্তভোগীদের আবেদনের পরিপ্রেক্ষিতে ভূমি অফিস একটি প্রতিবেদন জমা দেয়। প্রতিবেদনে ওই সড়কটি সিটি করপোরেশনের উল্লেখ করার পর দেওয়ালটি ভেঙে দিয়ে জনচলাচলের পথ উন্মুক্ত করে দেয়।

একই সঙ্গে করপোরেশন রাস্তাটি পুনঃরায় সংস্কার করে। কিন্তু এরপরও থেমে থাকেননি আইয়ুব। তিনি চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়রের বিরুদ্ধে একটিসহ এলাকাবাসীর বিরুদ্ধে সাতটি মামলা করে হয়রানি করতে থাকেন। পাশপাশি করপোরেশনের সংস্কার করে যাওয়া রাস্তার পিচ এবং নালার স্ল্যাব রাতের আঁধারে উপড়ে ফেলেন।

সর্বশেষ গত বুধবার গভীর রাতে ওই সড়কের ওপর লোহার গেট বসানো হয়। আইয়ুব তাঁতীদল নেতা মালেকের নিকটাত্মীয় বলে জানা গেছে।

এ বিষয়ে জানতে তাঁতীদল নেতা মালেকের মোবাইল ফোনে কল করা হলেও তিনি ধরেননি। এ প্রসঙ্গে চকবাজার থানার ওসি নুর হোসেন মামুন যুগান্তরকে জানান, অভিযুক্ত ব্যক্তিকে তারা আটক করেন। তবে আপস-মীমাংসার কথা বলায় তাকে মুচলেকা দিয়ে ছাড়া হয়েছে। উভয়পক্ষকে আজ থানায় বৈঠক হবে।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম