ডেঙ্গুতে আরও দুই মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৫৫
Advertisement
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
দেশে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৯৫৫ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে ৪৪, চট্টগ্রাম বিভাগে ২৪৬, ঢাকা সিটি করপোরেশনের বাইরে ২৪১, ডিএনসিসি ৭৬, ডিএসসিসি ১১৩, খুলনা বিভাগে ১৩০, ময়মনসিংহ বিভাগে ৩৭ জন, রংপুর বিভাগে ৪৪ এবং সিলেট বিভাগে ৪ জন।
চলতি বছরের ২৫ সেপ্টেম্বর সকাল পর্যন্ত সারা দেশে মোট ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭০ হাজার ১০৪ জন। চলতি বছরে এ যাবত মোট ৬৪ হাজার ৮২৭ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন। বর্তমানে হাসপাতালে ৯৫৩ জন চিকিৎসাধীন আছেন। ২৪ ঘণ্টায় দুজনসহ চলতি বছরে ডেঙ্গুতে মোট ২১১ জনের মৃত্যু হয়েছে।
