Logo
Logo
×

Advertisement

খবর

মন্ত্রিসভা কমিটির বৈঠক

কেনা হচ্ছে ১৪ লাখ টন ক্রুড অয়েল, ৪০ হাজার টন সার

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

জ্বালানি তেলের সরবরাহ নির্বিঘ্ন রাখা ও কৃষকের সারের চাহিদা মেটাতে বড় ধরনের আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। ২০২৭ সালে সৌদি আরব ও আবুধাবি থেকে ইস্টার্ন রিফাইনারির জন্য ১৪ লাখ টন ক্রুড অয়েল, মরক্কো থেকে ৪২৮ কোটি টাকার ৪০ হাজার টন ডিএপি সার এবং পরিশোধিত জ্বালানি তেল দ্রুত আমদানিতে আন্তর্জাতিক দরপত্রের সময় অর্ধেক করার সিদ্ধান্ত হয়েছে। একই দিনে আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের ট্যারিফ কমিয়ে বছরে প্রায় ৭৮ কোটি টাকা সাশ্রয়, চট্টগ্রাম-দোহাজারী রেলপথের পরামর্শক নিয়োগে ১৭৬ কোটি টাকা এবং রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ১২০০ শয্যার হাসপাতাল নির্মাণে প্রায় ৫০০ কোটি টাকা ব্যয়ের অনুমোদনও দিয়েছে সরকার। বুধবার সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি ও সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির পৃথক বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

ইস্টার্ন রিফাইনারির জন্য ১৪ লাখ টন ক্রুড অয়েল : সৌদি আরামকো ও আবুধাবি ন্যাশনাল অয়েল কোম্পানি (এডনক) থেকে জি টু জি ভিত্তিতে ১৪ লাখ টন ক্রুড অয়েল আমদানি করবে বাংলাদেশ। এ সংক্রান্ত আমদানির নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। দীর্ঘদিন ধরে সৌদি আরব থেকে ‘অ্যারাবিয়ান লাইট’ এবং আবুধাবি থেকে ‘মারবান’ ক্রুড এনে ইস্টার্ন রিফাইনারিতে পরিশোধন করে আসছে। বর্তমানে ইস্টার্ন রিফাইনারির বার্ষিক পরিশোধন সক্ষমতা প্রায় ১৪.১৫ লাখ টন।

এছাড়া সরকারি ক্রয় কমিটি চট্টগ্রাম-দোহাজারী মিটারগেজ রেলপথকে ডুয়েলগেজে রূপান্তর প্রকল্পের নির্মাণ তদারকিতে ১৭৬ কোটি ৩৮ লাখ টাকার পরামর্শক নিয়োগের অনুমোদন দিয়েছে। এছাড়া রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীনে ১২০০ শয্যার ১১তলা হাসপাতাল ও ক্লিনিক্যাল ফ্যাকাল্টি ভবন নির্মাণে ৪৯৭ কোটি ৩৩ লাখ টাকা ব্যয়ের অনুমোদন হয়েছে। সুনামগঞ্জের জামালগঞ্জে সুরমা নদীর ওপর ২৭৭ মিটার সেতু নির্মাণে ২৬৪ কোটি টাকা এবং বন্যায় ক্ষতিগ্রস্ত সুনামগঞ্জ ও হবিগঞ্জের সড়ক, সেতু ও কালভার্ট পুনর্বাসনে ১২৩ কোটি ২১ লাখ টাকা ব্যয়ের প্রস্তাবও অনুমোদিত হয়েছে। কুষ্টিয়া-মেহেরপুর-চুয়াডাঙ্গা-ঝিনাইদহ আঞ্চলিক মহাসড়কের রেলবাজার রেলওয়ে ওভারপাসে ভেরিয়েশন বাবদ আরও ৯ কোটি ৫০ লাখ টাকা ব্যয় বাড়ছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

এক্সপ্রেসওয়েতে রেলিং ভেঙে বাস খাদে, নিহত ৩

এক্সপ্রেসওয়েতে রেলিং ভেঙে বাস খাদে, নিহত ৩

শিক্ষাপ্রতিষ্ঠানে শিশু নিরাপত্তায় অগ্রাধিকার দিতে হবে: হেফাজতে ইসলাম

শিক্ষাপ্রতিষ্ঠানে শিশু নিরাপত্তায় অগ্রাধিকার দিতে হবে: হেফাজতে ইসলাম

নবীগঞ্জে থানার লকাপে ছাত্রলীগ নেতার ভিডিও

নবীগঞ্জে থানার লকাপে ছাত্রলীগ নেতার ভিডিও

ঘরে ঢুকে নারীর চুল কেটে শরীরে মরিচের গুঁড়া

ঘরে ঢুকে নারীর চুল কেটে শরীরে মরিচের গুঁড়া

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম