Logo
Logo
×

Advertisement

খবর

ইজিবাইক উলটে শিশু নিহত হাসপাতালে মাসহ দুজন

দুই স্থানে ঝরল আরও ৩ প্রাণ

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২১ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

ঝালকাঠির রাজাপুরে নিয়ন্ত্রণ হারিয়ে ইজিবাইক উলটে ১০ বছরের শিশুর মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় শিশুর মাসহ দুজন আহত হয়েছেন। টাঙ্গাইলের কালিহাতীতে দেওয়ালে বাসের ধাক্কায় সুপারভাইজারসহ দুজন নিহত হয়েছেন। এছাড়া গাজীপুরের কালিয়াকৈরে দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এক তরুণ। এদিকে রংপুরের কাউনিয়ায় মাইক্রোবাস-লরি সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। প্রতিনিধিদের পাঠানো খবর-

রাজাপুর (ঝালকাঠি) : মঙ্গলবার বিকালে রাজাপুর-পিরোজপুর মহাসড়কের নারিকেলবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আদিব উপজেলার দক্ষিণ তারাবুনিয়া এলাকার বাহরাইন প্রবাসী রিয়াজ বিশ্বাসের ছেলে। আহতরা হলেন আদিবের মা নিশাত সুলতানা ও ইজিবাইকচালক হেমায়েত তালুকদার। ইজিবাইকটি রাজাপুর থেকে দক্ষিণ তারাবুনিয়া যাওয়ার পথে চালক নিয়ন্ত্রণ হারিয়ে উলটে যায়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক শিশু আদিবকে মৃত ঘোষণা করেন।

কালিহাতী (টাঙ্গাইল) : কালিহাতীতে নিয়ন্ত্রণ হারিয়ে দেওয়ালে বাসের ধাক্কায় সুপারভাইজারসহ দুজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন তিনজন। সোমবার রাতে ঢাকা-যমুনা সেতু মহাসড়কের কালিহাতীর পৌলি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন বাসের সুপারভাইজার মিনাল। তিনি শেরপুর সদর উপজেলার কৃষ্ণপুর গ্রামের মিনাজ উদ্দিনের ছেলে এবং বাসযাত্রী ওবায়দুল। তিনি বকশীগঞ্জ উপজেলার নয়াপাড়া গ্রামের মৃত আশাব আলীর ছেলে।

কালিয়াকৈর (গাজীপুর) : কালিয়াকৈরে টমটম-পিকআপ সংঘর্ষে তরুণ শাকিল হোসেনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকালে কালিয়াকৈর-চাবাগান সড়কে দুর্ঘটনা ঘটে। শাকিল গাজীপুর সদর থানার সালনা টেকিবাড়ি এলাকার কালু মিয়ার ছেলে।

কাউনিয়া (রংপুর) : কাউনিয়ায় মাইক্রোবাস-লরি সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে মাইক্রোচালক মজনু মিয়াসহ তিনজনের অবস্থা আশঙ্কাজনক। মঙ্গলবার বিকালে উপজেলার মীরবাগ মহেশা ড্রাইভারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দিনাজপুরের পূজামণ্ডপ দেখতে উপজেলার বালাপাড়া ইউনিয়নের গাজীরহাট এলাকা থেকে শিশু ও যুবকসহ প্রায় ১৪ যাত্রী মাইক্রোবাসে যাচ্ছিলেন। ওই এলাকায় পৌঁছালে লরির সঙ্গে মাইক্রোর সংঘর্ষ হয়।

Advertisement

Advertisement

আরও পড়ুন

ইজিবাইক উলটে শিশু নিহত হাসপাতালে মাসহ দুজন

ইজিবাইক উলটে শিশু নিহত হাসপাতালে মাসহ দুজন

সৈয়দপুর বিজ্ঞান কলেজে থামলেন প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের সঙ্গে সেলফি দিলেন উপহার

শিক্ষার্থীদের সঙ্গে সেলফি দিলেন উপহার

ফরিদপুরে নিখোঁজের দুদিন পর শিক্ষার্থীর লাশ উদ্ধার

ফরিদপুরে নিখোঁজের দুদিন পর শিক্ষার্থীর লাশ উদ্ধার

পাথরঘাটা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন চিফ হুইপের এক মাসের মধ্যে সংকট নিরসনের আশ্বাস

এক মাসের মধ্যে সংকট নিরসনের আশ্বাস

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম