টাঙ্গাইল পুলিশ লাইন্স আদর্শ উচ্চ বিদ্যালয়ে শতভাগ পাশ
যুগান্তর প্রতিবেদন, টাঙ্গাইল
প্রকাশ: ২৯ নভেম্বর ২০২২, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
টাঙ্গাইল শহরের পুলিশ লাইন্স আদর্শ উচ্চ বিদ্যালয়ে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় ২৮০ জন জিপিএ-৫সহ শতভাগ পাস করেছে। সোমবার দুপুরে ফলাফল প্রকাশের পর এ তথ্য নিশ্চিত করেছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল কাদের।
৩৫৪ পরীক্ষার্থীর মধ্যে ২৮০ জন জিপিএ-৫ পেয়েছে। এর মধ্যে বিজ্ঞান বিভাগের ২৭৭ পরীক্ষার্থীর মধ্যে ২৫৭ জন জিপিএ-৫ পেয়েছে। এছাড়াও বাকি ২০ শিক্ষার্থী এ গ্রেড পেয়েছে। মানবিক বিভাগ থেকে ৩২ পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১২ জন। অপর ২০ পরীক্ষার্থী এ গ্রেড পেয়েছে। ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ৪৫ পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১১ জন। অপর ৩৩ পরীক্ষার্থী পেয়েছে এ গ্রেড। ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে একজন পরীক্ষার্থী একাধিক পরীক্ষায় উপস্থিত না হওয়ায় অকৃতকার্য হয়েছে।
শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বিদ্যালয় গভর্নিং বডির সভাপতি পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার জানান, শিক্ষক ও শিক্ষার্থীদের অক্লান্ত পরিশ্রমে ভালো ফলাফল করা সম্ভব হয়েছে। ভবিষ্যতে আরও ভালো ফল করার মাধ্যমে টাঙ্গাইল পুলিশ লাইন্স আদর্শ উচ্চ বিদ্যালয় হবে বাংলাদেশের মধ্যে একটি মডেল স্কুল।
