Logo
Logo
×

Advertisement

খবর

বাগেরহাটে খাদ্য কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা

Advertisement

Icon

খুলনা ব্যুরো

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

বাগেরহাট উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শেখ মনিরুল হাসান ও তার স্ত্রী শারমিন আক্তারের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে বৃহস্পতিবার দুদক খুলনা কার্যালয়ের সহকারী পরিচালক মাহমুদুল হাসান শুভ্র এ মামলা করেন।

মামলায় উল্লেখ করা হয়, শেখ মনিরুল হাসান বাগেরহাট সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক হিসেবে কর্মরত আছেন। এর আগে খুলনার মহেশ্বরপাশা সিএসডির (কেন্দ্রীয় খাদ্য সংরক্ষণাগার) সহকারী ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন।

খুলনার দুদক সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. আবদুল ওয়াদুদ বলেন, প্রাথমিক অনুসন্ধানে তাদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের তথ্য পাওয়া গেছে। এরই পরিপ্রেক্ষিতে মামলা করা হয়েছে।

শারমিন আক্তারের সম্পদ বিবরণী যাচাই ও অনুসন্ধানকালে মোট ১ কোটি ১৮ লাখ ৬৮ হাজার টাকার সম্পদ অর্জনের প্রমাণ পাওয়া যায়। বিভিন্ন জায়গায় তার ১৬ লাখ ৬৬ হাজার টাকার দায় দেনা ছিল। দায় দেনা বাদে তার নিট সম্পদের পরিমাণ ১ কোটি ২ লাখ ২ হাজার টাকা। ওই সম্পদের বিপরীতে তার গ্রহণযোগ্য আয়ের পরিমাণ ৬৬ লাখ ৮৪ হাজার টাকা। ওই সময়ে তার পারিবারিক ও অন্যান্য ব্যয় ৮ লাখ ৯৪ হাজার টাকা। এজাহারে বলা হয়েছে, শারমিন আক্তারের জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ আয় ৪৪ লাখ ১১ হাজার ৮৩২ টাকা। আর শেখ মনিরুল হাসান দায়িত্বশীল সরকারি পদে কর্মরত থেকে অবৈধ পন্থায় অর্থ উপার্জন করে তার স্ত্রী শারমিন আক্তারের নামে অর্জন দেখিয়ে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনে প্রত্যক্ষ পরোক্ষভাবে সহযোগিতা করে অপরাধ করেছেন। অন্য মামলায় শেখ মনিরুল হাসানের বিরুদ্ধে ১৯ লাখ ৭৬ হাজার ৬৩৭ টাকার সম্পদের মালিকানা অর্জন ও ভোগদখলের অভিযোগ আনা হয়েছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

মোটরসাইকেলে তিন বন্ধু বাসচাপায় নিহত

মোটরসাইকেলে তিন বন্ধু বাসচাপায় নিহত

প্রবেশ ফি বাড়তি নেওয়ার জের শ্রমিককে মারধরে চট্টগ্রাম বন্দরে ডেলিভারি বন্ধ

শ্রমিককে মারধরে চট্টগ্রাম বন্দরে ডেলিভারি বন্ধ

সরকারি প্রাথমিকে সহকারী শিক্ষক পদ ভেরিফিকেশনে বাদ পড়া জাহিদ চাকরি পেলেন

ভেরিফিকেশনে বাদ পড়া জাহিদ চাকরি পেলেন

প্রিজনভ্যান থেকে পিচ্চি রাজার পলায়ন ৫ পুলিশ সদস্য বরখাস্ত

৫ পুলিশ সদস্য বরখাস্ত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম