হজের খরচ কমিয়ে আনতে কাজ করছি: ধর্ম উপদেষ্টা
Advertisement
হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, হজের খরচ কমিয়ে আনতে আমরা কাজ করছি। কাল বুধবার খরচ কমিয়ে হজের দুটি প্যাকেজ ঘোষণা করা হবে। একটি পবিত্র কাবা থেকে ১ থেকে দেড় কিলোমিটারের মধ্যে এবং অন্যটি পবিত্র কাবা শরীফ থেকে আড়াই থেকে ৩ কিলোমিটারের মধ্যে। আসা-যাওয়ার জন্য পাসপোর্ট থাকবে, থাকার জন্য ভালো রুম থাকবে।
সোমবার বিকাল ৩টায় দিনাজপুরের হিলির আল্ জামিয়াতুল ইসলামিয়া আল্ আজীজিয়া আন্ওয়ারূল উলুম মাদ্রাসায় দোয়া ও আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন মাদ্রসার অধ্যক্ষ শামসুল হুদা খান।
ধর্ম উপদেষ্টা আরও বলেন, সরকারের পক্ষ থেকে এবারের হজ যাত্রায় হাজিদের চিকিৎসার জন্য ২শ মেডিকেল স্টাফ থাকবে। সেই সঙ্গে ১ কোটি টাকার মেডিসিন নেওয়া হবে। এসবের জন্য কোনো হাজিদের টাকা দিতে হবে না।
