Logo
Logo
×
   

Advertisement

খবর

সনাতন জাগরণ জোট

রংপুরে মহাসমাবেশে যেতে বাধার অভিযোগ

কুড়িগ্রামে আহত ৩০

Advertisement

Icon

রংপুর ব্যুরো ও কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

রংপুরে বাংলাদেশ সনাতন জাগরণ জোটের বিভাগীয় মহাসমাবেশে যেতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। শুক্রবার আট দফা দাবিতে মহানগরীর মাহিগঞ্জ কলেজ মাঠে আয়োজিত মহাসমাবেশে প্রায় অর্ধলক্ষাধিক লোকের সমাগম ঘটে। সমাবেশে বক্তারা অভিযোগ করেন, এ সমাবেশে আসার পথে বিভিন্ন জেলা ও উপজেলায় তাদের বহনকারী পরিবহণে হামলা চালানো হয়েছে। কুড়িগ্রামসহ বিভিন্ন স্থানে হামলায় ৩৫ জন আহত হয়েছেন। গুরুতর আহত তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে সমাবেশে উদ্বেগ প্রকাশ করা হয়।

মহাসমাবেশে বক্তারা বলেন, দেশজুড়ে হিন্দু ধর্মাবলম্বীরা নানা অত্যাচার-নির্যাতন ও সহিংস ঘটনার শিকার হচ্ছে। ভয়ভীতির মধ্যে তারা জীবনযাপন করছেন। সরকারের কাছে তারা এসব বন্ধের দাবি জানান। অন্যথায় দেশজুড়ে জাগরণ জোট ও এর অঙ্গসংগঠন তীব্র আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে। বাংলাদেশ সনাতন জাগরণ জোটের প্রতিষ্ঠাতা সভাপতি, সনাতন? বিদ্যার্থী সংসদ এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক শ্রীমৎ কুশল বরণ সমাবেশে সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথির বক্তব্য দেন, সনাতন জাগরণ জোটের মুখপাত্র ও চট্টগ্রাম বিভাগীয় ইসকনের সাংগঠনিক সম্পাদক চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী। বক্তব্য দেন ফরিদপুরের রাধাগোবিন্দ মন্দিরের ব্রহ্মচারী শ্রীপাদ গোপীনাথ, চট্টগ্রামের ইসকন প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দিরের ব্রহ্মচারী লীলারাজ গৌর দাস, স্বামী বিদ্যানন্দ, স্বামী ওমেষানন্দ, লীলা রাজ প্রভু, রণনাথ মহারাজ, জোট রংপুরের সমন্বয়ক দীপঙ্কর ভট্টাচার্য্য প্রমুখ।

কুড়িগ্রাম জেলা সনাতন জাগরণ মঞ্চের প্রধান সমন্বয়ক রাজিব সরকার অপু বলেছেন, দুপুর সাড়ে ১২টার দিকে কুড়িগ্রাম-রংপুর মহাসড়কের কাউনিয়া পয়েন্টে একটি বাসে দুর্বৃত্তরা হামলা চালালে ৩০ জন আহত হন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আহতরা চিকিৎসাধীন। আহত শিপুল কর্মকার বলেন, কুড়িগ্রামের রাজারহাট থেকে বাস রিজার্ভ নিয়ে রংপুরে যাচ্ছিলাম। কাউনিয়া বাজারে আমাদের বাস আটকে একদল যুবক অতর্কিত হামলা করে। এতে ৩০ জন আহত হন।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম