Logo
Logo
×

Advertisement

খবর

পটুয়াখালীতে সৎ-মা ও দাদিকে কুপিয়ে হত্যা

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন, পটুয়াখালী

প্রকাশ: ১৪ জুন ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

পটুয়াখালীতে সৎ-মা ও দাদিকে কুপিয়ে হত্যা করেছেন আল-আমিন নামের এক মানসিক ভারসাম্যহীন যুবক। শুক্রবার সদর উপজেলার মাদারবুনিয়া ইউনিয়নের চারাবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে ওই যুবক পলাতক রয়েছেন।

নিহতরা হলেন চারাবুনিয়া গ্রামের সহিদা বেগম ও কুলসুম বিবি। ঘাতক আল-আমিন ওই গ্রামের আবদুর রাজ্জাক খানের ছেলে। পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, ময়নাতদন্তের জন্য লাশ দুটি পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বেশ কয়েকদিন আগে আল-আমিন বাড়ি থেকে নিখোঁজ হন। ৩-৪ দিন আগে তাকে বাড়িতে আনা হয়। তাকে পাবনা মানসিক হাসপাতালে পাঠানোর জন্য শুক্রবার দুপুরে তার বড় ভাই পরিচয়পত্র আনতে ইউপি সদস্যের কাছে যান। তাদের বাবা অন্য কাজে বাড়ির বাইরে ছিলেন। আল-আমিন দুজনকে ঘরে একা পেয়ে ধারালো দা দিয়ে কুপিয়ে ও জবাই করে পালিয়ে যান।

Advertisement

Advertisement

আরও পড়ুন

ট্রাকের পেছনে বাসের ধাক্কা ভাইবোনসহ নিহত ৪

ট্রাকের পেছনে বাসের ধাক্কা ভাইবোনসহ নিহত ৪

মনপুরায় সহকারী মৎস্য কর্মকর্তা মাগরিবের আগে পাঠায় দিয়েন, নইলে বোটে আগুন জ্বালাইয়া দিমু

মাগরিবের আগে পাঠায় দিয়েন, নইলে বোটে আগুন জ্বালাইয়া দিমু

একাডেমিক কার্যক্রমে ফিরল চুয়েট উপাচার্যের পুনর্বহাল দাবিতে অনড় শিক্ষার্থীরা

উপাচার্যের পুনর্বহাল দাবিতে অনড় শিক্ষার্থীরা

ফেসবুক পোস্টের জের হাতীবান্ধায় জামায়াত ছাত্রদল সংঘর্ষে আহত ৩

হাতীবান্ধায় জামায়াত ছাত্রদল সংঘর্ষে আহত ৩

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম