ব্লুচিজ দ্য ওয়ারফেজ
Advertisement
লাইফস্টাইল ডেস্ক
প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
সম্প্রতি বাংলাদেশের সমকালীন ফ্যাশন ব্র্যান্ড ব্লুচিজ এবং দেশের সংগীত ও সাংস্কৃতিক অঙ্গনের অন্যতম আইকনিক নাম ওয়ারফেজের মধ্যে আনুষ্ঠানিকভাবে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এ চুক্তির মধ্যদিয়ে দেশের ফ্যাশন ও সংগীতের দুই স্বতন্ত্র ধারার এক নতুন সৃজনশীল যাত্রার সূচনা হলো। গত ২৫ আগস্ট ব্লুচিজের Founder ড. মোহাম্মদ কামরুজ্জামান এবং ওয়ারফেজের Co-Founder, Band Leader ও Drummer শেখ মনিরুল আলম টিপু, ওয়ারফেজের পক্ষে যথাযথভাবে অনুমোদিত প্রতিনিধি হিসাবে এ সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্লুচিজের Chief operating officer ফজলে রাব্বি। সমকালীন ফ্যাশন, সংগীতের ঐতিহ্য, তারুণ্যের সংস্কৃতি এবং নিজস্বতার প্রকাশ-এ চারটি ভাবনাকে কেন্দ্র করে তৈরি হবে নতুন এ কালেকশন। ওয়ারফেজের স্বতন্ত্র ভিজ্যুয়াল ও সাংস্কৃতিক পরিচয় থেকে অনুপ্রাণিত হয়ে বিশেষভাবে ডিজাইন করা হবে ফ্যাশন ও লাইফস্টাইল পণ্য। খুব শিগ্গির ব্লুচিজের বিভিন্ন আউটলেট ও অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে কালেকশনটি উন্মোচন করা হবে।
