সুপ্রিমকোর্ট সচিবালয়
প্রথম সচিব হাবিবুর রহমান সিদ্দিকী
Advertisement
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
সুপ্রিমকোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকীকে সুপ্রিমকোর্ট সচিবালয়ের সচিব হিসাবে দায়িত্ব দিয়েছেন প্রধান বিচারপতি। সোমবার রাতে সুপ্রিমকোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করার লক্ষ্যে সুপ্রিমকোর্টের জন্য একটি পৃথক সচিবালয় প্রতিষ্ঠার জন্য সুপ্রিমকোর্ট সচিবালয় অধ্যাদেশ জারি করা হয়েছে। তারই ধারাবাহিকতায় সোমবার প্রধান বিচারপতি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সুপ্রিমকোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকীকে সুপ্রিমকোর্ট সচিবালয়ের সচিব হিসাবে অতিরিক্ত দায়িত্ব অর্পণ করেছেন।
সুপ্রিমকোর্টের রেজিস্ট্রার জেনারেল হাবিবুর রহমান সিদ্দিকী একই সঙ্গে সুপ্রিমকোর্ট রেজিস্ট্রির ও সুপ্রিমকোর্ট সচিবালয়ের প্রশাসনিক প্রধান হিসাবে দায়িত্ব পালন করবেন। উল্লেখ্য, সুপ্রিমকোর্ট সচিবালয় অধ্যাদেশ, ২০২৫-এর ধারা ৪-এর উপধারা ২ ও ৪ মোতাবেক সুপ্রিমকোর্ট সচিবালয়ের সার্বিক নিয়ন্ত্রণ প্রধান বিচারপতির ওপর ন্যস্ত থাকবে এবং সচিবালয়ের প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য প্রধান হিসাবে একজন সচিব নিযুক্ত থাকার বিধান রয়েছে।
