Logo
Logo
×
   

Advertisement

দ্বিতীয় সংস্করণ

খালেদা জিয়ার সুস্থতা কামনা করে নরেন্দ্র মোদির পোস্ট

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একই সঙ্গে খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করেন তিনি। সোমবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক বার্তায় তিনি এ কথা বলেন।

ভারতের প্রধানমন্ত্রী তার পোস্টে লেখেন, খালেদা জিয়ার স্বাস্থ্যের খবরে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। দীর্ঘদিন তিনি বাংলাদেশের জনগণের জন্য কাজ করেছেন। তার দ্রুত সুস্থতায় আমাদের আন্তরিক প্রার্থনা এবং মঙ্গল কামনা। পাশাপাশি সব ধরনের সহায়তা প্রদানে ভারত প্রস্তুত রয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লেখেন, সম্ভাব্য সব সহায়তা প্রদানে আমরা প্রস্তুত, তা যেভাবেই হোক।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার, কিডনি, হৃদরোগসহ নানা জটিলতায় ভুগছেন। চার দিন ধরে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন আছেন।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম