কথায় নয়, কাজের মাধ্যমে প্রমাণ দিতে চাই: খন্দকার আবু আশফাক
যুগান্তর প্রতিবেদন, নবাবগঞ্জ (ঢাকা)
প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
ঢাকা-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক বলেছেন, আমি কথার রাজনীতি নয়, কাজের রাজনীতি করতে চাই। নির্বাচিত হলে কথায় নয়, বাস্তব কাজের মাধ্যমেই জনগণের আস্থা ও প্রত্যাশার প্রমাণ দিতে চাই। শনিবার ঢাকার দোহার উপজেলার বিলাশপুর ও মাহমুদপুর এলাকায় অনুষ্ঠিত বিভিন্ন নির্বাচনি পথসভায় সাধারণ ভোটারদের উদ্দেশে তিনি এসব কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, ভোটের আগে অনেকেই বড় বড় কথা বলে, কিন্তু নির্বাচনের পর আর মানুষের পাশে থাকে না। আমি সেই রাজনীতিতে বিশ্বাসী নই। জনগণ যেভাবে আমাকে পাশে পেয়েছে, ভবিষ্যতেও সেভাবেই পাশে থাকতে চাই। পথসভায় স্থানীয় নেতাকর্মী ও বিপুলসংখ্যক সাধারণ ভোটার উপস্থিত ছিল। এ সময় নেতাকর্মীরা খন্দকার আবু আশফাকের বক্তব্যে সমর্থন জানিয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তাকে ভোট দেওয়ার প্রতিশ্রুতি দেন।
