Logo
Logo
×
   

Advertisement

দ্বিতীয় সংস্করণ

প্রধানমন্ত্রীর পিএস প্রটোকল অফিসার ও এপিএস নিয়োগ

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

নতুন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের একান্ত সচিব প্রটোকল অফিসার ও সহকারী একান্ত সচিব নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

জারি করা আদেশে, প্রধানমন্ত্রীর অভিপ্রায় অনুযায়ী যুগ্মসচিব মিঞা মুহাম্মদ আশরাফ রেজা ফরিদীকে এপিএস-১ হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে। পৃথক আদেশে সিনিয়র সহকারী সচিব মো. উজ্জল হোসেনকে প্রটোকল অফিসার-১ পদে নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া অপর এক আদেশে, সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ মামুন শিবলীকে সহকারী একান্ত সচিব (এপিএস-১) হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে। আদেশে বলা হয়েছে, তারেক রহমান যতদিন প্রধানমন্ত্রীর পদে থাকবেন অথবা মিঞা মুহাম্মদ আশরাফ রেজা ফরিদীকে একান্ত সচিব-১, উজ্জল হোসেনকে প্রটোকল অফিসার-১ এবং মোহাম্মদ মামুন শিবলীকে সহকারী একান্ত সচিব-১ পদে বহাল রাখার অভিপ্রায় পোষণ করবেন ততদিন পর্যন্ত এ আদেশ কার্যকর থাকবে। তাদের চাকরি প্রধানমন্ত্রীর কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম