Logo
Logo
×
   

Advertisement

দ্বিতীয় সংস্করণ

স্টুয়ার্ট জেমসকে চিফ হুইপ

সংবিধান জনবান্ধব করতে সব দলের ঐকমত্য চায় সরকার

Advertisement

Icon

সংসদ প্রতিবেদক

প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকাস্থ আমেরিকান দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তা স্টুয়ার্ট জেমস। সোমবার সংসদ ভবনে চিফ হুইপের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রা, জুলাই সনদ বাস্তবায়ন, সংবিধান সংশোধনের পদ্ধতি ও একটি কার্যকর সংসদ গঠনে সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপ নিয়ে আলোচনা করা হয়।

বৈঠকে চিফ হুইপ মো. নূরুল ইসলাম বলেন, গণতান্ত্রিক যাত্রাকে সঠিক পথে নিতে হলে সংবিধান সংশোধনের কোনো বিকল্প নেই। বিগত ফ্যাসিস্ট সরকার ব্যক্তিস্বার্থে সংবিধানের অনেক জায়গায় পরিবর্তন এনেছে। জনগণের স্বার্থে এই সংবিধানকে আবারও জনবান্ধব করতে হবে। তবে বিদ্যমান সংবিধান পুরোপুরি বাতিল করার কোনো সুযোগ নেই উল্লেখ করে তিনি বলেন, সব দলের সঙ্গে আলোচনার ভিত্তিতেই সংবিধানে প্রয়োজনীয় পরিবর্তন আনতে হবে। আমাদের কাছে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা থাকলেও আমরা চাই সবার মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত নিতে। সবাইকে সঙ্গে নিয়ে চলাই আমাদের লক্ষ্য, কারণ বর্তমান সরকারের কাছে সবার আগে বাংলাদেশ।

জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে দৃঢ়প্রত্যয় ব্যক্ত করে চিফ হুইপ বলেন, আমরা জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে। যেসব বিষয়ে আমরা একমত হয়েছি, তার পুরোটাই বাস্তবায়ন করতে চাই। তবে বাস্তবায়ন পদ্ধতি নিয়ে আমরা সবার সঙ্গে আলোচনা করতে আগ্রহী।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম