Logo
Logo
×
   

Advertisement

দ্বিতীয় সংস্করণ

নথি চেয়ে চিঠি

জাতীয় সংসদের সাউন্ড সিস্টেম কেনায় অনিয়ম তদন্তে দুদক

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১০ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

জাতীয় সংসদের সাউন্ড সিস্টেম কেনাকাটায় অনিয়ম ও দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অনুসন্ধান কর্মকর্তা ইতোমধ্যেই নথিপত্র চেয়ে গণপূর্ত অধিদপ্তরে চিঠিও পাঠিয়েছেন। বৃহস্পতিবার দুদক কার্যালয়ে সংবাদ ব্রিফিংয়ে সংস্থার মহাপরিচালক আক্তার হোসেন এ তথ্য জানিয়ে বলেন, গত ফেব্রুয়ারি মাসে এ সংক্রান্ত অনুসন্ধান কার্যক্রম শুরু হয়েছে। জানা যায়, ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম দিন থেকেই সাউন্ড সিস্টেমের ত্রুটি নিয়ে স্পিকার ও সংসদ সদস্যদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। সংসদ কার্যক্রম পরিচালনায় বিঘ্ন ঘটায় বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা হয় এবং দায়ীদের শাস্তির দাবিও ওঠে। এরই মধ্যে ২০২২ সালে স্থাপিত সাউন্ড সিস্টেমে অনিয়ম এবং পরবর্তীতে অন্তর্বর্তী সরকারের সময় সংস্কার কাজেও অনিয়ম হয়েছে কিনা তা খতিয়ে দেখতে অনুসন্ধান শুরু করে দুদক। দ্রুত তদন্ত শেষ করতে গণপূর্ত অধিদপ্তরকে আগামী ১৮ এপ্রিলের মধ্যে সংশ্লিষ্ট সব নথিপত্র জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম