Logo
Logo
×
   

Advertisement

দ্বিতীয় সংস্করণ

হামলা ও ভাঙচুরের মামলা

ব্যারিস্টার মাহবুব-কাজলসহ ১৪ আইনজীবীকে অব্যাহতি

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২০ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

শাহবাগ থানার করা একটি মামলা থেকে সুপ্রিমকোর্ট বার কাউন্সিলের সভাপতি ও সংসদ-সদস্য ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন এবং অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলসহ সুপ্রিমকোর্টের ১৪ আইনজীবীকে অব্যাহতি দিয়েছেন আদালত। ২০২৩ সালের সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে পুলিশের ওপর হামলা ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে করা মামলা থেকে তাদের অব্যাহতি দেন আদালত। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা পুলিশের দেওয়া চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করে রোববার মামলার দায় থেকে তাদের অব্যাহতি দেন।

অব্যাহতি পাওয়া অন্যরা হলেন অ্যাডভোকেট মনজুরুল আলম সুজন, অ্যাডভোকেট মাহফুজ বিন-ইউসুফ, অ্যাডভোকেট নূরে আলম সিদ্দিকী সোহাগ, অ্যাডভোকেট মাহদিন চৌধুরী, অ্যাডভোকেট গোলাম আক্তার জাকির, অ্যাডভোকেট কামরুল হাসান সোহাগ, অ্যাডভোকেট কামরুল ইসলাম, অ্যাডভোকেট মোক্তার কবির খান, অ্যাডভোকেট আশরাফ-উজ-জামান খান, অ্যাডভোকেট সালাহ উদ্দিন রিগ্যান, অ্যাডভোকেট কাজী জয়নাল আবেদীন ও অ্যাডভোকেট মাহবুবুর রহমান খান।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০২৩ সালের ১৫ মার্চ সুপ্রিমকোর্ট বার সমিতি নির্বাচনে হট্টগোল এবং পুলিশের ওপর হামলা ও পুলিশের কাজে বাধা দেওয়ার ঘটনা ঘটে। পরের দিন এ এম মাহবুব উদ্দিন খোকন ও ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলসহ সুপ্রিমকোর্টের ১৪ আইনজীবীকে আসামি করে শাহবাগ থানায় মামলা করেন একই থানার এসআই গোলাপ উদ্দিন মাহবুব। মামলার তদন্তে তাদের বিরুদ্ধে কোনো সাক্ষ্য প্রমাণ না পেয়ে ২০২৫ সালের ৩০ জুন অব্যাহতির সুপারিশ করে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল

করে পুলিশ।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম