Logo
Logo
×
   

Advertisement

দ্বিতীয় সংস্করণ

ইইউ’র সঙ্গে বাংলাদেশের পিসিএ সই

Advertisement

Icon

কূটনীতিক প্রতিবেদক

প্রকাশ: ২১ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

বাণিজ্য, বিনিয়োগ ও অন্যান্য ক্ষেত্রে সহযোগিতার পথরেখা তৈরিতে অংশীদারিত্ব ও সহযোগিতামূলক চুক্তিতে (পিসিএ) প্রাথমিক সই করেছে বাংলাদেশ সরকার ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

সোমবার ব্রাসেলসে ইইউ সদর দপ্তরে এ চুক্তি সই হয় বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

চুক্তিতে বাংলাদেশের পক্ষে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব ও পশ্চিম) নজরুল ইসলাম এবং ইইউর পক্ষে উপ-ব্যবস্থাপনা পরিচালক (এশিয়া ও প্যাসিফিক) পাওলা পাম্পালনি সই করেন। এ সময় পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং ইউরোপিয়ান কমিশনের পররাষ্ট্রবিষয়ক হাই রিপ্রেজেনটেটিভ কায়া কালাস উপস্থিত ছিলেন।

দক্ষিণ এশিয়ার মধ্যে ‘প্রথম দেশ হিসাবে’ ইউরোপীয় জোটের সঙ্গে বাংলাদেশ এমন চুক্তিতে পৌঁছাল।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, চুক্তির প্রাথমিক সই হওয়ার পর এখন ইইউভুক্ত দেশগুলোর ভাষায় অনুবাদ হবে। এরপর চূড়ান্তভাবে চুক্তি সই হবে।

পাঁচ দফার দরকষাকষি শেষে চলতি বছরের জানুয়ারিতে পিসিএ খসড়া চূড়ান্ত করে বাংলাদেশ ও ইইউ।

তখন পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছিল, ‘বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে বিভিন্ন নীতিগত জায়গায় সম্পর্ক জোরদারে সহায়তা করবে এ চুক্তি। এর মধ্যে মানবাধিকার ও সুশাসন থেকে শুরু করে বাণিজ্য, বিনিয়োগ, টেকসই পরিবেশ ও জলবায়ু পরিবর্তনের পাশাপাশি খাদ্য নিরাপত্তা, জ্বালানি, পরিবহণ, বিজ্ঞান, প্রযুক্তি এবং উদ্ভাবনের খাত রয়েছে।’

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম