Logo
Logo
×
   

Advertisement

দ্বিতীয় সংস্করণ

ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক

সার-ডাল ও পাটের বস্তা কেনার সিদ্ধান্ত

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৩ জুলাই ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

কৃষি উৎপাদন সচল রাখা, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং নিম্ন আয়ের মানুষের জন্য ভর্তুকিমূল্যে নিত্যপণ্য সরবরাহ অব্যাহত রাখতে সার, ডাল ও পাটের বস্তা আমদানির অনুমোদন দিয়েছে সরকার। এর মধ্যে কানাডা থেকে ৪০ হাজার টন মিউরেট অব পটাশ (এমওপি) সার, টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল এবং বোরো সংগ্রহের জন্য ১ কোটি ৬০ লাখ হেসিয়ান পাটের বস্তা কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এসব প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) সার আমদানি করবে। এতে ব্যয় হবে ১৯২ কোটি ৯ লাখ ৯১ হাজার ২০০ টাকা, যা কৃষি ভর্তুকি খাতের বাজেট থেকে বহন করা হবে। টিসিবির ভর্তুকি কার্যক্রম অব্যাহত রাখতে স্থানীয় উন্মুক্ত দরপত্রের মাধ্যমে মসুর ডাল কেনার অনুমোদন দেওয়া হয়েছে। এতে ব্যয় হবে ৮০ কোটি ১৭ লাখ টাকা। প্রতি কেজি ডালের ক্রয়মূল্য নির্ধারণ করা হয়েছে ৮০ টাকা ১৭ পয়সা। সর্বনিম্ন দরদাতা মদিনা ট্রেডিং করপোরেশন ও জয়তুন অটো রাইস অ্যান্ড ডাল মিলস ৫ হাজার টন করে ডাল সরবরাহ করবে। অন্যদিকে খাদ্যশস্য সংরক্ষণের জন্য ১ কোটি ৬০ লাখ পিস হেসিয়ান পাটের বস্তা কেনার অনুমোদন দেওয়া হয়েছে। এ জন্য ব্যয় হবে ১১১ কোটি ৬ লাখ টাকা। প্রতিটি বস্তার গড় মূল্য পড়বে ৬৯ টাকা ৪১ পয়সা।

কৃষি ও খাদ্য নিরাপত্তার পাশাপাশি শিল্প খাতেও গুরুত্বপূর্ণ নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। ইউরিয়া, ডিএপি ও টিএসপি সার উৎপাদনের জন্য প্রয়োজনীয় কাঁচামাল আমদানিতে উন্মুক্ত দরপত্র আহ্বানের সময়সীমা ৪২ দিন থেকে কমিয়ে ২১ দিন করার নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম