Logo
Logo
×
   

দ্বিতীয় সংস্করণ

শাহজালাল বিমানবন্দরে বলাকা লাউঞ্জে আগুন

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৯ আগস্ট ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

শাহজালাল বিমানবন্দরে বলাকা লাউঞ্জে আগুন

ঢাকার হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরের বহির্গমন টার্মিনালের বলাকা লাউঞ্জে আগুনের ঘটনা ঘটেছে। শুক্রবার রাত পৌনে ২টার দিকে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও বিমানবন্দর কর্মীরা ১০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। প্রত্যক্ষদর্শীরা বলেন, হঠাৎ লাউঞ্জের ভেতরে ধোঁয়া দেখতে পেলে মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকে দ্রুত নিরাপদ জায়গায় সরে যান। ফায়ার সার্ভিস ও বিমানবন্দর সংশ্লিষ্ট কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। ১০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের কোনো ক্ষতি হয়নি। ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের কর্মীরা জানায়, লাউঞ্জের রান্নাঘরের বৈদ্যুতিক কেবল থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .