Logo
Logo
×
   

দ্বিতীয় সংস্করণ

সোনারগাঁয়ে ছাত্রীকে লাথি মারা সেই কিশোর গ্রেফতার

Icon

যুগান্তর প্রতিবেদন, সোনারগাঁ (না.গঞ্জ)

প্রকাশ: ০৯ আগস্ট ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

সোনারগাঁয়ে ছাত্রীকে লাথি মারা সেই কিশোর গ্রেফতার

সোনারগাঁয়ে স্কুল শিক্ষার্থীকে উত্ত্যক্ত ও লাথি মারার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। বৃহস্পতিবার থেকে ভিডিও ছড়িয়ে পড়ার পর লাথি দেওয়া কিশোর দিলসাদ হোসেনকে শনিবার সকালে রংপুর থেকে আটক করা হয়েছে। পুলিশ জানায়, অপরাধ সংশোধনের জন্য তাকে কিশোর সংশোধনাগারে পাঠানোর ব্যবস্থা গ্রহণ করা হবে। ভিডিওতে দেখা যায়, উপজেলার শীতলক্ষ্যা নদীর কাঁচপুরের ওয়াকওয়ে দিয়ে স্কুল ড্রেস পরা দুই ছাত্রী তানিসা আক্তার ও মিম আক্তার হেঁটে যাচ্ছিল। এ সময় পেছন দিক থেকে ওই কিশোর এক ছাত্রীকে লাথি মারে। মেয়েটি প্রতিবাদ করলে তাকে আবার উড়ন্ত লাথি দেয় ছেলেটি। ঘটনাটি প্রায় এক মাস আগের হলেও গত বৃহস্পতিবার ওই ভিডিওটি ফেসবুক ও টিকটকে ছড়িয়ে পড়ে।

এদিকে নিযার্তনের শিকার ওই স্কুলছাত্রী ও তার বান্ধবীকে টিসি দেওয়ার অভিযোগ উঠেছে। তবে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জানান, তাদের টিসি দেওয়া হয়নি। তারা বিভিন্ন সময় স্কুল ফাঁকি দিয়ে বাইরে অবস্থান করেছিল। ভবিষ্যতে এমন করলে টিসি দেওয়া হবে বলে চিঠির মাধ্যমে সতর্ক করা হয়েছে।

সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মো. আনোয়ার হোসেন বলেন, ভাইরাল ভিডিও আমাদের নজরে আসার পর অভিযুক্ত কিশোরকে রংপুর থেকে আটক করা হয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .