Logo
Logo
×
   

Advertisement

দ্বিতীয় সংস্করণ

কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন

চার কারণে পোশাক রপ্তানি ক্রমাগত চ্যালেঞ্জের মুখে

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৬ আগস্ট ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

চার কারণে পোশাক রপ্তানি ক্রমাগত চ্যালেঞ্জের মুখে

গার্মেন্ট

Advertisement

চার কারণে দেশের তৈরি পোশাক খাত ক্রমাগত চ্যালেঞ্জের মুখে পড়ছে। এগুলো হচ্ছে অব্যাহতভাবে পোশাক খাতের উৎপাদন ব্যয় বৃদ্ধি, অন্যান্য পোশাক রপ্তানিকারক দেশগুলো থেকে তীব্র প্রতিযোগিতার মুখে পড়া, অব্যাহত বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা ও ভূরাজনৈতিক উত্তেজনা। এসব কারণে ২০২৪-২৫ অর্থবছরের তুলনায় গত অর্থবছরে পোশাক রপ্তানি কিছুটা কমেছে। মঙ্গলবার প্রকাশিত কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন থেকে এসব তথ্য পাওয়া গেছে।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে পোশাক রপ্তানি হয়েছিল ৩ হাজার ৯৩৫ কোটি ডলারের। গত অর্থবছরে হয়েছে ৩ হাজার ৮৯৭ কোটি ডলারের। আলোচ্য সময়ে রপ্তানি কমেছে ৩৮ কোটি ডলার। ২০২৩-২৪ অর্থবছরের তুলনায় ২০২৪-২৫ অর্থবছরে পোশাক রপ্তানি আয় বেড়েছিল।

বিদায়ি অর্থবছরে দেশে ও দেশের বাইরে সব সময়ই নানা ধরনের অস্থিরতা ছিল। যে কারণে পোশাক রপ্তানি আয় কমেছে। বিদায়ি অর্থবছরে সার্বিক রপ্তানি আয়ও দশমিক ২৫ শতাংশ কমেছে। তবে চলতি অর্থবছরের জুলাইয়ে রপ্তানি আয় বেড়েছে। দেশভিত্তিক হিসাবেও বেশ কিছু দেশে পোশাক রপ্তানি আয় কমেছে।

সূত্র জানায়, পোশাক রপ্তানি আয় বাড়াতে কেন্দ্রীয় ব্যাংক ও সরকার থেকে নানামুখী প্রণোদনা দেওয়া হচ্ছে। এছাড়া নীতি সহায়তাও বাড়ানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, স্বল্প মেয়াদে দেশের পোশাক রপ্তানির সম্ভাবনা মাঝারি মানের। এ জন্য পোশাকের বৈচিত্র্য আনতে হবে। পাশাপাশি উৎপাদন ব্যয় কমানো ও মূল্যসংযোজনের হার বাড়াতে হবে। এসব পদক্ষেপের মাধ্যমে পোশাক রপ্তানি আয় বাড়ানো সম্ভব।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম