বিএনপিপন্থি আইনজীবীদের দুপক্ষের হাতাহাতি
Advertisement
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে আইন কর্মকর্তা নিয়োগকে কেন্দ্র করে বিএনপিপন্থি আইনজীবীদের দুপক্ষের মধ্যে হাতাহাতি হয়েছে। এতে উভয়পক্ষের অন্তত পাঁচ আইনজীবী আহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় সুপ্রিমকোর্ট প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আইন কর্মকর্তা নিয়োগ নিয়ে বিএনপিপন্থি আইনজীবীদের দুপক্ষের মধ্যে প্রথমে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। এতে উভয়পক্ষের কয়েকজন আহত হন।
জানা যায়, কয়েক দফা হাতাহাতি-ধাক্কাধাক্কির পর কয়েকজন সিনিয়র আইনজীবীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। রাত সাড়ে ৮ট পর্যন্ত শাহবাগ থানা পুলিশের একটি দল সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি ভবনে অবস্থান করছিল। তবে এ ঘটনায় কোনো মামলা হয়েছে কি না, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।
